‘উনাইসার খাল হবে স্বচ্ছ’ বললেন কুসিক মেয়র প্রার্থী কায়সার

কুমিল্লা প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০৫আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০৫

‘বিগত সময় আমরা সব জনপ্রতিনিধিকে বলেছিলাম, এই খাল যেন খনন করে দেয়। আমাদের একরের পর একর জমি অনাবাদি হয়ে পড়ে আছে। অস্বাস্থ্যকর পানিতে এলাকার বাসিন্দারা অসুস্থ হয়ে পড়ছেন। দেশীয় মাছ হারিয়ে গেছে। কিন্তু কেউ কথা রাখেনি। আমরা আপনার কাছে শুধু এই যন্ত্রণা থেকে উদ্ধার চাই।’

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) প্রচারণায় নামলে আকুতি করে স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারের কাছে এসব কথা বলেন কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা মো. আলমগীর হোসেন। তিনি নগরীর ২০ নম্বর ওয়ার্ডের উনাইসার এলাকার বাসিন্দা। তার আকুতি শুনেই খালপাড়ে দাঁড়িয়ে পড়েন এই প্রার্থী। আশ্বাস দিয়ে বলেন, ‘এই খালের স্বচ্ছ পানিতে রাজহাঁস জলকেলি করবে। দেশীয় মাছ আবার লাফিয়ে উঠবে। কৃষকের ধানে ভরবে গোলা।’ এ সময় উপস্থিত স্থানীয় বাসিন্দারা হাততালি দিয়ে তাকে বরণ করেন নেন।

বিকাল ৩টায় ২০ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনগর থেকে প্রচারণা শুরু করেন। পরে দিশাবন্দ, উনাইসার, কাজীপাড়া হয়ে গণসংযোগ শেষ করেন নিজাম উদ্দিন কায়সার।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উনাইসার খালটির শুরু উনাইসার থেকে। কাজীপাড়া এলাকা হয়ে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে সদর দক্ষিণ দিয়ে সেটি মিলেছে ডাকাতিয়া নদীতে। এই খালের কিছু অংশ দখল হয়েছে। কিছু অংশ ময়লা-আবর্জনায় ভরাট হয়েছে। বেশ কিছু অংশজুড়ে ভরাট হয়ে গেছে। এ ছাড়াও কুমিল্লা এয়ারপোর্টের পানি ও আশপাশের ময়লা আবর্জনার পানি এই খালেই ফেলা হয়। এতে করে খালের পানি ও মাটি বিষাক্ত হয়ে উঠেছে। আশপাশের সাধারণ মানুষ এখন এই পানি কাজে লাগাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। খাল ভরাট হওয়াতে মরে গেছে দেশীয় মাছ।

এর আগে সকালে সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লক্ষ্মীপুর, লহিপুরা, ধর্মপুর, দয়াপুর, চৌয়ারা, গ্রাম চৌয়ারা, কালিনগর, ডুমুরিয়া, তারাফাইয়াসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন। সন্ধ্যায় এই প্রার্থী ছুটে যান ১৫ নম্বর ওয়ার্ডের জানু মিয়া মসজিদ এলাকায়। সেখানে তিনি সাধারণ ভোটারদেরদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চান।

/কেএইচটি/
সম্পর্কিত
কুসিকস্বপদে বহাল চান বিএনপি ও জামায়াতপন্থি কাউন্সিলররা
ঘুরেফিরে এক জেলায় ১৬ বছর সরকারি কর্মকর্তা
কুমিল্লার সাবেক এমপি বাহার ও তার মেয়ে সূচনার ব্যাংক হিসাব জব্দ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম