এস আলমের হিমাগারে আগুন, ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ মার্চ ২০২৪, ১৫:৫৪আপডেট : ০১ মার্চ ২০২৪, ১৭:৩২

চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের হিমাগারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে কেউ হতাহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ১০টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ২টা ৫মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

এর আগে, শুক্রবার (১ মার্চ) বেলা ১১টার দিকে বাকলিয়া থানাধীন সৈয়দ শাহ রোডের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কার্যালয়ের পাশে এস আলম গ্রুপের নির্মাণাধীন ‘তাজা মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ লিমিটেড’ নামের হিমাগারে এই আগুন লাগে। নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের মোট ১০টি ইউনিট।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক এম ডি আব্দুল মালেক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বেলা ১১টার দিকে এস আলম গ্রুপের নির্মাণাধীন হিমাগারে এ অগ্নিকাণ্ডের ঘটনা  ঘটে। আগুন নিয়ন্ত্রণে তিনটি স্টেশনের দশটি ইউনিট কাজ করে। এর মধ্যে আগ্রাবাদ স্টেশন থেকে ছয়টি, চন্দনপুরা স্টেশন থেকে দুটি এবং লামার বাজার স্টেশন থেকে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনে কেউ হতাহত হয়নি। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ২ টা ৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।’

আগুন নির্বাপণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা

স্থানীয় লোকজন জানান, আগুনে এস আলম গ্রুপের নির্মাণাধীন হিমাগারটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নজরুল ইসলাম নামে স্থানীয় এক বাসিন্দা জানান, নতুন নির্মাণাধীন ভবনে হিমাগার নির্মাণ করা হচ্ছিল। কাঠ এবং ককশিটের সাহায্যে এ হিমাগার নির্মাণ করা হচ্ছে। ভয়াবহ আগুনে পাশের ভবনে থাকা ১০-১২ জন বাসিন্দা ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন।

নগরীর লামারবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নতুন করে হিমাগারটি নির্মাণ করা হচ্ছিল। হিমাগার নির্মাণে ব্যবহার করা হয়েছিল কাঠ এবং ককশিট। কাঠ এবং ককশিটের কারণে আগুনের মাত্রা বেড়ে যায়। যে কারণে আগুন নিয়ন্ত্রণে বেশি সময় লাগে।’

/কেএইচটি/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম