চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, ১০ বছর পর তিন জনের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
০৬ মার্চ ২০২৪, ১৮:০২ আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১৮:০২

কুমিল্লায় সিএনজি অটোরিকশাচালককে হত্যার দায়ে তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (০৬ মার্চ) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (চতুর্থ) বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো বুড়িচং উপজেলার কোরপাই গ্রামের সেলিম মিয়ার ছেলে মো. সুমন মিয়া (২৬), মৃত আলম মিয়ার ছেলে মো. শিহাব মিয়া (২০) এবং একই উপজেলার নয়কামতা গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে মো. সোহেল মিয়া (২৮)। একই ঘটনায় উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে আবুল বাশারকে (৩৮) সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক। রায় ঘোষণার সময় সুমন মিয়া, সোহেল মিয়া ও আবুল বাশার আদালতে উপস্থিত ছিল। অপর আসামি শিহাব মিয়া অনুপস্থিত ছিল।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ১৭ অক্টোবর বিকালে নাজমুল হাসান অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা জানতে পারেন কোরপাই গ্রামে নাজমুলকে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় নাজমুলের বাবা চান্দিনা উপজেলার মধ্যমতলা গ্রামের আবদুর রব বাদী হয়ে সুমনসহ তিন জনকে আসামি করে বুড়িচং থানায় হত্যা মামলা করেন। পরে সুমন ও বাশারকে গ্রেফতার করে আদালতে হাজির করলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। স্বীকারোক্তি অনুযায়ী সুমন, শিহাব, সোহেল ও বাশারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা। সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় সুমন, শিহাব ও মো. সোহেলকে মৃত্যুদণ্ড এবং বাশারকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন বিচারক। পাশাপাশি তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রায়ে সন্তোষ প্রকাশ করে আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. জাকির হোসেন বলেন, ‘আমরা আশা করছি, উচ্চ আদালতেও এই রায় বহাল থাকবে।’

তবে আসামিপক্ষের আইনজীবী মো. মাহবুবুর রহমান বলেন, ‘রায়ের কপি হাতে পেলে উচ্চ আদালতে আপিল করবো।’

/এএম/
সম্পর্কিত
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক