ওসি ও উপজেলা চেয়ারম্যানের নামে চাঁদাবাজির মামলা

যশোর প্রতিনিধি
১৬ মে ২০২৪, ১৪:১০আপডেট : ১৬ মে ২০২৪, ১৪:১০

চাঁদাবাজির অভিযোগে যশোরের কেশবপুর থানার ওসি এবং উপজেলা চেয়ারম্যানসহ তিন জনের নামে আদালতে মামলা হয়েছে। ওসির কক্ষে আটকে রেখে ক্রসফায়ারের হুমকি দিয়ে চাঁদা দাবি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সালমান আহমেদ শুভ অভিযোগটি আমলে নিয়ে পুলিশ পরিদর্শক পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বুধবার (১৫ মে) কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের নুর মোহাম্মদ সরদারের ছেলে জাহাঙ্গীর আলম এ মামলা দায়ের করেন।

অভিযুক্তরা হলেন- কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন, কেশবপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ ও আলতাপোল গ্রামের সেলিমুজ্জামান আসাদ।

বাদীপক্ষের আইনজীবী ফিরোজ হক জানান, তার মক্কেল জাহাঙ্গীর আলম একজন ঘের ব্যবসায়ী। তিনি ২০২৪ সালের ২১ জানুয়ারি মধ্যকুল মৌজায় ২১৪ জন মালিকের কাছ থেকে ৪৫০ বিঘা জমি এক কোটি আশি লাখ টাকা চুক্তিতে পাঁচ বছরের জন্য লিজ নেন। সেখানে মাছ চাষ করে আসছেন। ওই জমির গা ঘেঁষে মফিজুর রহমান মফিজ একশ কৃষকের কাছ থেকে তাদের জমি লিজ নিয়ে ঘের করার জন্য চুক্তি করেন। গত ফেব্রুয়ারি মাস থেকে মফিজুর রহমান ও সেলিমুজ্জামান আসাদ বাদী জাহাঙ্গীর আলমকে লিজ নেওয়া জমি হস্তান্তরের জন্য হুমকি-ধামকি দিয়ে আসছেন।

তিনি আরও জানান, এ বিষয়ে কেশবপুর থানায় জিডি করতে গেলে থানা তা গ্রহণ করেনি। সর্বশেষ গত ১ মে পুলিশ কর্মকর্তা তারিকুল ইসলাম ও আবুল হোসেন জোর করে জাহাঙ্গীরকে বাড়ি থেকে ধরে ওসির রুমে নিয়ে যান। সেখানে গিয়ে দেখেন তিন অভিযুক্ত উপস্থিত রয়েছেন। এ সময় ওসি জহির উদ্দিন বাদীকে তার জমি মফিজ ও আসাদকে হস্তান্তর করতে বলেন। ১৫ দিনের মধ্যে মফিজ ও আসাদকে জমি হস্তান্তর করতে হবে, তা না হলে ৩০ লাখ টাকা চাঁদা দিতে হবে। টাকা দিতে রাজি না হওয়ায় বিলের মধ্যে নিয়ে ক্রসফায়ার করা হবে হুমকি দেওয়া হয়। এরপর তাকে ধাক্কা মেরে থানা থেকে বের করে দেওয়া হয়।

এ বিষয়ে কেশবপুর থানার ওসি জহির উদ্দিন বলেন, ‘মামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বিষয়টি আমার জানা নেই।’

কেশবপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ সাংবাদিকদের বলেছেন, ‘মামলার অভিযোগ ভিত্তিহীন। ওই ঘটনার সময় আমি নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম। ওসির রুমে চাঁদা দাবি করার কোনও প্রশ্নই ওঠে না। যেহেতু আমি নবনির্বাচিত চেয়ারম্যান, তাই রাজনৈতিক প্রতিপক্ষ ষড়যন্ত্রমূলক মামলায় আমাকে ফাঁসাচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের