কুমিল্লায় প্রকাশ্যে শিক্ষককে কুপিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
০৭ মার্চ ২০২৪, ০২:৩৪আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৩:৫০

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় প্রকাশ্যে এক শিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের নলকুঁড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গোলাম রসূল লিটন (৪৮) ওই গ্রামের তফাজ্জল হোসেনের ছেলে। তিনি স্থানীয় কিন্ডারগার্টেনের শিক্ষক ছিলেন। পাশাপাশি বাড়ির পাশের কোচিং সেন্টারে প্রাইভেট পড়াতেন। আটক সাফায়াত আলী (৩৬) একই গ্রামের শাহ আলমের ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় লিটন নিজের কোচিং সেন্টারে শিক্ষার্থীদের পড়াচ্ছিলেন। এ সময় মাদকাসক্ত সাফায়াত সেখানে হাজির হয়ে লিটনকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রাত সোয়া ৯টার দিকে সাফায়াতকে আটক করে পুলিশ। তবে কী কারণে হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানাতে পারেনি স্থানীয়রা।

সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূঁইয়া বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পালিয়ে যাওয়ার সময় রাত সোয়া ৯টায় সাফায়াতকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। হত্যার কারণ জানতে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

/এএম/এস/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের