অ্যাশেজের কনসার্টে দর্শকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ মার্চ ২০২৪, ০১:৫৬আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০২:০০

চট্টগ্রামে ক্যাটেল এক্সপোর কনসার্টে আসা দর্শকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় স্টেজে ছিল দেশের অন্যতম ব্যান্ড অ্যাশেজ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস ছোড়ে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নগরীর হালিশহর এলাকার আবাহনী মাঠে এ ঘটনা ঘটে। এতে কনসার্ট পণ্ড হয়ে যায়। বৃহস্পতিবার ওই মাঠে ক্যাটেল এক্সপো শুরু হয়। আজ দ্বিতীয় দিনে ছিল কনসার্ট।

কনসার্টে যাওয়া আবু কাউসার নামে এক ব্যক্তি বলেন, ‘কনসার্ট দেখতে লোকসমাগম বেশি হয়। এতে প্রচণ্ড ভিড় ছিল। পরিস্থিতি সামাল দিতে পারেনি পুলিশ। একপর্যায়ে পুলিশের সঙ্গে দর্শকদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছুড়লে দর্শকরা হুড়োহুড়ি শুরু করে। সেই সঙ্গে দর্শকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ টিয়ারশেল মারে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।’

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন, ‘কনসার্ট দেখতে দর্শক বেশি যাওয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিন জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের একটা গাড়িও ভাঙচুর করা হয়েছে।’

/এএম/আরআইজে/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের