মাটিরাঙ্গায় ক্লু-লেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেফতার

খাগড়াছড়ি প্রতিনিধি
১৮ মার্চ ২০২৪, ২৩:৪০ আপডেট : ১৮ মার্চ ২০২৪, ২৩:৪০

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ক্লু-লেস একটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। সেইসঙ্গে হত্যাকাণ্ডে জড়িত কামিনী কুমার ত্রিপুরা (৪৩) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৮ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মুক্তা ধর।

পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ‘গ্রাম্য সালিশকে কেন্দ্র করে স্থানীয় কারবারি কামিনী কুমার ত্রিপুরার সঙ্গে হৃদয় ত্রিপুরা (৪০) নামে এক ব্যক্তির বাগবিতণ্ডা হয়। পরে পাহাড়ের ওপরে নিয়ে গাছের ডাল দিয়ে পিটিয়ে হৃদয়কে হত্যা করে মরদেহ পলিথিন দিয়ে মুড়িয়ে ফেলে রাখে কামিনী। আদালতে ১৪৪ ধারায় হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। কামিনী মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত ফালগুন চন্দ্র ত্রিপুরার ছেলে।’ 

গত ২০২৩ সালের ১২ ডিসেম্বর সদর ইউনিয়নের নতুন পাড়া এলাকায় পাহাড়ের ওপর থেকে হৃদয় ত্রিপুরার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হৃদয়ের পরিবার মাটিরাঙ্গা থানায় হত্যা মামলা করে। ক্লু-লেস এই হত্যাকাণ্ডের দীর্ঘ তদন্তের মাধ্যমে রহস্য উদঘাটন করে আসামিদের শনাক্ত করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় কামিনীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামিনী জানায়, সে পাড়ার কারবারি। হৃদয় প্রায়ই সময়ে গ্রাম্য সালিশে কামনীর বিরোধিতা করতো। এজন্য তাকে হত্যা করা হয়েছে।

/জেইউ/এএম/
সম্পর্কিত
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
অস্ত্র-গুলিসহ হত্যা মামলায় ‘আবু লাল গ্রুপের’ প্রধান গ্রেফতার
আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার, আছেন শিক্ষক-ব্যবসায়ী ও চাকরিজীবী
সর্বশেষ খবর
সেতু ভব‌নে কক‌টেল বি‌স্ফোরণ
সেতু ভব‌নে কক‌টেল বি‌স্ফোরণ
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশি সম্পর্কে যা জানা গেলো
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশি সম্পর্কে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি