মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো যুবলীগ নেতার

খাগড়াছড়ি প্রতিনিধি
২১ মার্চ ২০২৪, ১৫:১২আপডেট : ২১ মার্চ ২০২৪, ১৫:১৪

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন যুবলীগ নেতা আবদুল মালেক মিলন। বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে এই দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মুক্তা ধর।

নিহত মিলন ৬ নম্বর পৌর ওয়ার্ড যুবলীগের দফতর সম্পাদক এবং খাগড়াছড়ি পৌরসভার শালবন মোহাম্মদপুর এলাকার রহিম উদ্দিনের ছেলে।

পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি থেকে মোটরসাইকেলে করে চট্টগ্রাম যাওয়ার পথে জালিয়াপাড়া হাফছড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন মিলন। উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিলনের মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় গুইমারা থানায় মামলা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

/কেএইচটি/
সম্পর্কিত
মেঘনায় ঘুরতে গিয়ে ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু 
যুবলীগ কর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে গ্রেফতার
শিশু নিখোঁজের পর মরদেহ উদ্ধার কোনোভাবেই স্বাভাবিক পরিস্থিতি নয়: আসক
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার