বৃত্তি পেলো কুমিল্লার ৪৬৯ শিক্ষার্থী

কুমিল্লা প্রতিনিধি
২১ মার্চ ২০২৪, ২২:৪৮আপডেট : ২১ মার্চ ২০২৪, ২২:৪৮

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ৩৬ শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৬৯ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির সনদ ও আর্থিক অনুদানের চেক দেওয়া হয়েছে। গত মঙ্গলবার (১৯ মার্চ) উপজেলার সুয়াগঞ্জ টি এ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে সনদ ও চেক তুলে দেওয়া হয়। 

এ আয়োজন করেছে আবদুর রহমান মাস্টার ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ফাউন্ডেশনটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান রিপন। এতে সভাপতিত্ব করেন টি এ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী।

জানা গেছে, ১০ বছর ধরে শিক্ষাবৃত্তি দিয়ে আসছে আবদুর রহমান মাস্টার ফাউন্ডেশন। ২২টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৪টি মাদ্রাসাসহ ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের সপ্তম থেকে দশম শ্রেণির তিন জন করে ৪৩২ জন এবং ২০২৪ সালে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৩৭ জনসহ মোট ৪৬৯ জনকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।

ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান রিপন বলেন, ‌আমাদের সন্তানদের শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি করার জন্য বড় করি। কিন্তু এটা হওয়া উচিত নয়। যদি বাবা-মা চান, সন্তান বড় হয়ে ভালো হবে, ভদ্র হবে, ন্যায়-নিষ্ঠাবান ও সৎ পথে থাকবে, তাহলে আমাদের সমাজ হবে আয়নার মতো সুন্দর।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান বলেন, ‌‘কুমিল্লা অঞ্চলের বড় অংশ বর্ডারবেষ্টিত। তাই এই অঞ্চলে বেশি পরিমাণ মাদক ব্যবসায়ীদের আনাগোনা। সদর দক্ষিণেও আছে গুটি কয়েক মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ীদের স্থানীয়রা চেনে। আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারলে অন্যভাবে করবো। তাদের ভোট দেবো না, দেখা হলে সালাম দেবো না, কোনও অনুষ্ঠানে দাওয়াত দেবো না, ওয়াজ-মাহফিলসহ কোনও অনুষ্ঠানে অতিথি করবো না। তাহলে তারা কোনও উপায় না পেয়ে লজ্জায় পড়ে হলেও মাদক ব্যবসা ছাড়বে। এতে আমাদের সমাজ আরও সুন্দর হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া খানম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আলমগীর ভূঞা।

/এএম/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
শিক্ষার্থীর আত্মহত্যাহামলার শিকার ব্রাইট স্কুলের চেয়ারম্যান, ঢামেকে ভর্তি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান