‌‘জো বাইডেন-জয়ার’ তিন শাবকের নাম রাখলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ মার্চ ২০২৪, ২৩:২৬আপডেট : ২৫ মার্চ ২০২৪, ২৩:২৬

চট্টগ্রাম চিড়িয়াখানার বাঘ জো বাইডেন ও বাঘিনী জয়ার ঘরে জন্ম নেওয়া তিনটি শাবকের নামকরণ করা হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি জন্ম নেয় এই তিন শাবক। সোমবার চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান তিন শাবকের নাম দেন। নামগুলো হলো প্রকৃতি, স্রোতশ্বিনী ও রূপসী।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, জন্ম নেওয়া শাবকগুলো সুস্থ আছে। কয়েকদিন পর তাদের লিঙ্গ নির্ধারণ করা হবে। বাঘিনী জয়ার জন্ম ২০১৮ সালের জুলাইয়ে আর বাঘ জো বাইডেনের জন্ম ২০২০ সালের ২৮ ডিসেম্বরে। তবে মায়ের বিরূপ আচরণের কারণে জো বাইডেন বেড়ে উঠে মানুষের তত্ত্বাবধানে। চিড়িয়াখানার কর্মীদের নিয়মিত যত্নেই বাইডেন সুস্থ হয়ে ওঠে। পরে তাকে চিড়িয়াখানায় বাঘের কক্ষে রাখা হয়। সঙ্গে রাখা হয় বাঘিনী জয়াকে। প্যারিস জলবায়ু পরিবর্তন চুক্তিতে স্বাক্ষর করায় আমেরিকার প্রেসিডেন্টে সম্মানার্থে সাবেক জেলা প্রশাসক বাঘটির নাম রাখেন জো বাইডেন।

চট্টগ্রাম চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর ডা শাহাদাত হোসেন শুভ জানান, বাইডেন মানুষের ঘরে বড় হয়ে নিবিড় পরিচর্যার পর বাঘের ঘরে গেছে। বাঘের স্বভাবগত বৈশিষ্ট্য আত্মস্থ করে প্রাপ্তবয়স্ক হয়ে সে বংশবিস্তারের চক্রে অংশ নিয়েছে। এরপর এই প্রথম নিজের পরিবার তৈরি করেছে। ফলে বংশবিস্তারের ক্ষেত্রে এটা একটা বিরল ঘটনা।

নগরীর ফয়েস লেকস্থ চট্টগ্রাম চিড়িয়াখানায় দুপুরে জেলা প্রশাসক ও চিড়িয়াখানার সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান চিড়িয়াখানা পরিদর্শনে গেলে বাঘ শাবকগুলোকে জনসম্মুখে আনা হয়। এ সময় তিনি শাবক তিনটি কোলে নিয়ে এগুলোর নামকরণ করেন প্রকৃতি, স্রোতশ্বিনী ও রূপসী। 

শাবকগুলো কোলে নিয়ে জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকা থেকে দুটি রয়েল বেঙ্গল টাইগার চট্টগ্রাম চিড়িয়াখানায় নিয়ে আসা হয়। বর্তমানে সে দুটি  বাঘসহ চিড়িয়াখানায় মোট বাঘের সংখ্যা ১৭টি। এর মধ্যে ৫টি বাঘ ও ১২টি বাঘিনী। এখানে বিরল সাদা বাঘও রয়েছে। গত বছরের সেপ্টেম্বরে প্রাণী বিনিময়ের আওতায় দুটি বাঘ রংপুর চিড়িয়াখানায় দিয়ে দুটি জলহস্তী চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়। প্যারিস জলবায়ু পরিবর্তন চুক্তিতে স্বাক্ষর করায় আমেরিকার প্রেসিডেন্টে সম্মানার্থে সাবেক জেলা প্রশাসক বাঘটির নাম রাখেন জো বাইডেন। প্রাপ্তবয়স্ক হওয়ার পর জো বাইডেন ও জয়া শাবকের জন্ম দেয়।

/এএম/
সম্পর্কিত
মহারাষ্ট্রে বাঘের আক্রমণে প্রাণ গেলো ৪ নারীর
বাঘের মুখ থেকে সঙ্গীকে উদ্ধার করে আনলেন মোয়ালরা
সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকে পড়া সেই বাঘটি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম