সুন্দরবনের খাল থেকে বাঘের মরদেহ উদ্ধার

মোংলা প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০৬আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৭

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকায় একটি প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েল বেঙ্গল টাইগারের মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে মৃত অবস্থায় বাঘের ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে সুন্দরবন বিভাগ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করতে কচিখালী এলাকায় প্রাণিসম্পদ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানো হয়েছে।

খুলনা বিভাগীয় বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো এ তথ্য নিশ্চিত করে জানান, কী কারণে প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েল বেঙ্গল টাইগারটি মারা গেছে তা জানতে ময়নাতদন্ত প্রয়োজন। এজন্য মঙ্গলবার সকালে বাগেরহাটের শরণখোলা ও মোড়লগঞ্জ থেকে দুই জন বিশেষজ্ঞ প্রাণী চিকিৎসক শরণখোলা রেঞ্জের কচিখালী বন অফিসে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।

বন বিভাগের পক্ষ থেকে মৃত এই বাঘটির চামড়া, দাঁত ও নখ সংরক্ষণ করা হবে। এ ছাড়া বাঘটির মরদেহ কচিখালীতেই মাটিচাপা দিয়ে রাখা হবে বলে জানান বিভাগীয় এই বন কর্মকর্তা।

/কেএইচটি/
সম্পর্কিত
মহারাষ্ট্রে বাঘের আক্রমণে প্রাণ গেলো ৪ নারীর
থানা থেকে নি‌খোঁজ সেই এসআই ২৪ দিন পর উদ্ধার
ভারতে প্রথমবার ‘জিহাদি ড্রাগ’ উদ্ধার, নেপথ্যে কারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী