সেতুমন্ত্রীর ‘ভালো হয়ে যাও, মাসুদ’ বলা সেই কর্মকর্তা এখন চট্টগ্রামে

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
৩১ মার্চ ২০২৪, ১২:৫৭আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১২:৫৭

‘মাসুদের সঙ্গে দেখা হলেই প্রায়ই আমি বলি, মাসুদ তুমি ভালো হয়ে যাও, কিন্তু সে এখনও পুরোপুরি ভালো হয়নি। মাসুদ দীর্ঘদিন বিআরটিএ’তে আছে। ব্যবহার ভালো, মধুর মতো। কিন্তু যা করার একটু ভেতরে ভেতরে করে।’

সেবাগ্রহীতাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিআরটিএ মিরপুরের তৎকালীন উপপরিচালক মাসুদ আলমকে কথাগুলো বলেছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরপর থেকেই নেটজগতে ভাইরাল মাসুদ আলম। এবার সেই ‘ভাইরাল মাসুদ’ গত ২৫ মার্চ বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় পরিচালক হিসেবে যোগদান করেছেন।

রবিবার (৩১ মার্চ) বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বিআরটিএ চট্টগ্রাম মেট্রো সার্কেল-১-এর উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) তৌহিদুল হোসেন।

এর আগে, গত ২০২২ সালের ২০ জুন তিনি খুলনা বিভাগীয় পরিচালক হিসেবে যোগদান করেন তিনি। দুই বছর পর বদলি হয়ে ২৫ মার্চ চট্টগ্রামে আসেন এই বিআরটিএ কর্মকর্তা।

তার আগে, মাসুদ মিরপুরে অবস্থিত বিআরটিএ সদর দফতরে উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং-১) পদে দায়িত্বে ছিলেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কথোপকথনের পর থেকেই মাসুদের নাম ছড়িয়ে পড়ে দেশজুড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয় এই নাম। 

২০১৭ সালের ১৮ জানুয়ারি বিআরটিএ’র মিরপুর কার্যালয় পরিদর্শনে গিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সে সময় মাসুদ প্রতিষ্ঠানটির উপপরিচালক ছিলেন। তখন মন্ত্রীর কাছে সেবাগ্রহীতারা লাইসেন্স সময়মতো না পাওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন। পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গেই ছিলেন মাসুদ আলম।

সেবাগ্রহীতাদের অভিযোগ শুনে ওবায়দুল কাদের তখন মাসুদকে লক্ষ্য করে বলেছিলেন, ‘ভালো হয়ে যাও, মাসুদ। ভালো হয়ে যাও। তোমাকে আমি অনেক সময় দিয়েছি। তুমি ভালো হয়ে যাও। তুমি কি এখানে আবার পুরনো খেলা শুরু করেছো? তুমি কি কোনও দিনও ভালো হবে না?’

তারপর থেকে মাসুদকে নিয়ে নানান প্রতিক্রিয়া দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। লোকে একে-অপরকে এখনও মশকরার ভঙ্গিতে বলে থাকেন, ‘মাসুদ তুমি ভালো হয়ে যাও’।

/কেএইচটি/
সম্পর্কিত
ভিয়েতনামের ট্রেন স্ট্রিটে ‘ছাইয়া ছাইয়া’ নাচ, ভারতীয় পর্যটকদের ভিডিও ঘিরে নিন্দার ঝড়
মহাসড়কে ৭ দিন বন্ধ থাকবে পণ্যবাহী যান চলাচল
৮ ঘণ্টার বেশি গাড়ি চালালে বাতিল হতে পারে লাইসেন্স
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের