ফেনীতে দরিদ্রদের মাঝে বিজিবির ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ 

ফেনী প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৪, ০৪:০৪আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৪:০৪

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিজিবি ফেনী ব্যাটালিয়নের পক্ষ থেকে দুস্থ-অসহায় একশ মানুষের মাঝে ইফতার এবং খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে (৩১ মার্চ) দাগনভূঞা উপজেলার সিলোনীয়া হাই স্কুল মাঠে বিজিবি ফেনীর উপ-অধিনায়ক মেজর মো. নাজমুস সাকিব খান এসব ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

বিজিবি জানায়, মানবতার সেবায় অসহায় ও দুস্থদের জন্য বিভিন্ন প্রকার কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করে থাকে বিজিবি। এরই ধারাবাহিকতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে সারা দেশে দুস্থ মানুষের জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নেয় বর্ডার গার্ড বাংলাদেশ। এই উদ্যোগের অংশ হিসেবে বিজিবি-৪ অধীনস্থ ফেনী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় দরিদ্রদের মাঝে ইফতার, রাতের খাবার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এক বিজ্ঞপ্তিতে বাহিনীটি জানিয়েছে, রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এই মাস সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সবার সঙ্গে ইফতারি ভাগ করে নেওয়াটা অত্যন্ত আনন্দের। ভবিষ্যতেও তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

/এএম/ইউএস/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম