বিএসএফের গুলিতে সাবেক ইউপি সদস্য আহত

লালমনিরহাট প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৪, ১০:০৯আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১০:০৯

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের সাবেক এক ইউপি সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যার পর উপজেলার তালুক দুলালী গ্রামে সীমান্তের ২১ নম্বর পিলারের কাছে এই ঘটনা ঘটে।

সূত্র জানিয়েছে, সন্ধ্যার পর সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম নান্নুসহ কয়েকজন সীমান্তের কাছে গেলে বিএসএফ রাবার বুলেট ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হন। বিজিবি তাকে উদ্ধার করে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

আহত নান্নু ওই এলাকার মৃত গণি মিয়ার ছেলে। এ সময় বিজিবি বেলাল হোসেন (৩৩) নামে একজনকে আটক করে আদিতমারী থানায় হস্তান্তর করে।

স্থানীয়রা বলেন, আহত নান্নু দীর্ঘদিন থেকে গরু চোরাচালানের সঙ্গে জড়িত।

আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বিক্রম চন্দ্র রায় বাংলা ট্রিবিউনকে বলেন, আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পরে তার গুলি বের করার চেষ্টা করা হয়নি। রাবার বুলেট কিনা সেটা বলতে পারবো না। আমাদের পক্ষ থেকে তার রক্তপাত বন্ধ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোফাজ্জল হোসেন বাংলা ট্রিবিউনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় বিজিবির কমান্ডারের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। এ বিষয়ে পতাকা বৈঠক হবে।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের