খাটের ওপর পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশে ঘুমের ওষুধ

কুমিল্লা প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৪, ০১:৪৭আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০১:৪৭

কুমিল্লার দাউদকান্দিতে এক বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের প্রবাসী মুজিব মিয়ার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তারা হলেন- আমিনুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী মালেকা বেগম (৪০)। আমিনুল তিতাস উপজেলার জগৎপুর ইউনিয়নের অম্বলপুর গ্রামের আব্দুল মান্নান মুন্সির ছেলে। মালেকা বেগম বুড়িচং উপজেলার ছাদবপুর গ্রামের নোয়াব মিয়ার মেয়ে। মালেকা বেগম তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা (নার্স) পদে কর্মরত ছিলেন। আমিনুল ওষুধ দোকান করতেন।

বাড়ির মালিক প্রবাসী মুজিবুর রহমানের স্ত্রী নার্গিস বেগম বলেন, ছয় মাস আগে আমিনুল ইসলাম ও মালেকা বেগম স্বামী-স্ত্রী পরিচয়ে আমাদের বিল্ডিংয়ে সাবলেটে একটি রুম ভাড়া নেন। তারা সপ্তাহে প্রতি বৃহস্পতিবার বিকালে আসতেন, আবার শনিবার চলে যেতেন। বৃহস্পতিবার এসে রুমে যাওয়ার পর থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দরজা খোলেননি। পরে লোকজনকে জানালে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে তাদের মৃত অবস্থায় দেখতে পায়।

দাউদকান্দি মডেল থানার ওসি মোজাম্মেল হক বলেন, মরদেহের পাশে ঘুমের ওষুধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে- তারা অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য উভয়ের মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

/এএম/আরআইজে/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী