মেয়রের বিরুদ্ধে স্ট্যাটাস, স্বেচ্ছাসেবক লীগ নেতাকে মারধর

রায়পুর প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৪, ১৪:২২আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১৪:২২

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মীর মাসুদ আলমকে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। রবিবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে ভুক্তভোগী রায়পুর থানায় মহিন হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত যুবক মেয়র রুবেলের অনুসারী হিসেবে পরিচিত।

এর আগে, শনিবার (৬ এপ্রিল) রাতে মেয়রের রায়পুর গাজী কমপ্লেক্সের ব্যক্তিগত কার্যালয়ের নিচ থেকে ডেকে পাশের মন্দিরের ভেতরে নিয়ে মাসুদকে মারধর করা হয়। পরে রক্তাক্ত অবস্থায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

ভুক্তভোগী মাসুদ রায়পুর পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার পূর্বলাচ এলাকার মো. শাহজাহানের ছেলে। এ ছাড়া তিনি রায়পুর ব্লাড ডোনেট ক্লাবের প্রতিষ্ঠাতা। ২০১৮ সালে প্রতিষ্ঠিত এ ক্লাবে ৯০০ রক্তদাতা রয়েছে। এ পর্যন্ত তারা ৪৭৫০ ব্যক্তিকে বিনামূল্যে রক্তদান করেছেন।

অভিযুক্ত মহিন রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকার বয়াতি বাড়ির মৃত বাবুল মিয়ার ছেলে।

আহতের অভিযোগ ও স্থানীয় স্থানীয় সূত্র জানা গেছে, মাসুদ ফেসবুকে শনিবার বিকালে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি লেখেন, ‘রায়পুর পৌরসভার মেয়র রুবেল ভাটের নির্বাচনের সময় সহযোগী সংগঠনের প্রয়োজন হয়। আর এখন ভিজিএফ চালের কার্ড বিতরণে সহযোগী সংগঠনকে চেনেন না’।

এরপর এক ব্যক্তির অনুরোধে স্ট্যাটাসটি মুছে ফেলেন। রাত সাড়ে ৯টার দিকে মেয়রের ‘ক্যাডার’ হিসেবে পরিচিত স্থানীয় বয়াতি বাড়ির মহিন হোসেন মোবাইলে কল করে মাসুদকে মেয়রের অফিসের নিচে আসতে বলেন। সেখানে এলে তাকে পাশের মন্দিরের ভেতরে নিয়ে যাওয়া হয়। এ সময় মেয়র রুবেল ভাটের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণ জানতে চেয়ে এলোপাতাড়ি মারধর করেন। তার মুখে, কপালসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। মুখে রক্তাক্ত জখম হয়।

হামলাকারী মহিন হোসেন দাবি করেন, আমার টিকটকে সে বাজে কমেন্ট করায় তাকে ডেকে এনেছি। তার সঙ্গে আমার ধাক্কাধাক্কি হয়েছে। পরে দেখি সে রক্তাক্ত।

আহত মীর মাসুদ আলম বলেন, টিকটকের কোনও ঘটনাই নেই। মেয়রের স্ট্যাটাসের কথা বলেই আমাকে পিটিয়েছে। ঘটনার পরই থানায় গিয়ে ওসিকে দেখিয়েছি। তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

রায়পুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রুবেল ভাট বলেন, হাসপাতালে গিয়ে মাসুদকে আমিও দেখে এসেছি। হামলাকারীকে ডেকে জেনেছি, টিকটক নিয়ে তাদের দ্বন্দ্ব। মাসুদের ফেসবুকে স্ট্যাটাস দেখার আমার সময়ইবা কই?

রায়পুর থানার ওসি ইয়াসিন ফারুক মজুমদার বলেন, আহত মাসুদ থানায় এসে ঘটনাটি জানিয়েছে। তিনি লিখিত অভিযোগও দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের