সংসদ সদস্যের বিরুদ্ধে পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ফেনী প্রতিনিধি
০৭ মার্চ ২০১৬, ০৩:২৬আপডেট : ০৭ মার্চ ২০১৬, ০৩:২৯

পৌর নির্বাচন সোনাগাজী পৌরসভার নির্বাচনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে ফেনী-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী রহিম উল্যাহর বিরুদ্ধে সহকারী রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে ।
রবিবার বিকালে জামাল উদ্দিন নামের এক ভোটার সহকারী রিটার্নিং অফিসার মাইনুল হকের কাছে এ লিখিত অভিযোগ উপস্থাপন করেন। অভিযোগকারী জামাল উদ্দিন পৌরসভার ৬নং ওয়ার্ডের একজন ভোটার।
সংশ্লিষ্ট দাফতরিক ‍সূত্র জানান, অভিযোগকারী তার লিখিত অভিযোগে উল্লেখ করেন ২০ মার্চ অনুষ্ঠেয় সোনাগাজী পৌরসভার নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থী (সম্পর্কে শ্যালক) আবু নাসেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন এই সংসদ সদস্য, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল।
সহকারী রিটার্নিং অফিসার মাইনুল হক অভিযোগ দায়ের করার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের