চট্টগ্রামে জব্বারের বলী খেলা ২৫ এপ্রিল থেকে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ এপ্রিল ২০২৪, ১৪:৩৫আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১৪:৩৫

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলার ১১৫তম আয়োজন লালদিঘী ময়দানে আগামী বৃহস্পতিবার (২৫ এপ্রিল) থেকে শুরু হতে যাচ্ছে। আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা এবং মেলা কমিটির সহ-সভাপতি সাংবাদিক চৌধুরী ফরিদ এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, জব্বারের বলি খেলার ১১৫তম আয়োজন উপলক্ষে ২৪, ২৫ ও ২৬ এপ্রিল তিন দিনব্যাপী হবে জমজমাট বৈশাখী মেলা। এ উপলক্ষে আগামী শুক্রবার (১৯ এপ্রিল) বিকাল ৫টায় লালদীঘি পাড়স্থ সিটি করপোরেশনের লাইব্রেরি ভবনে ট্রফি ও জার্সি  উন্মোচন এবং সংবাদ সম্মেলন হবে। সেখানে বিস্তারিত জানানো হবে।

মেলা আয়োজক কমিটির সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১৯০৯ সালে এই মেলার আয়োজন শুরুর পর কখনও বন্ধ হয়নি। তবে দুই বছর করোনা মহামারির কারণে মেলার ১১১ ও ১১২তম আসর বাতিল করা হয়েছিল। আগামী বৃহস্পতিবার (২৫ এপ্রিল) চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলা ঐতিহ্যবাহী লালদিঘী ময়দানে শুরু হবে। একদিন আগেই প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক বলীরা চট্টগ্রামে অবস্থান করবেন।

ব্রিটিশবিরোধী আন্দোলনে দেশের যুবকদের সংগঠিত করতে ১৯০৯ সালে চট্টগ্রামের বকশিরহাটের ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর চালু করেছিলেন বলী খেলা। এরপর ২০১৯ সাল পর্যন্ত প্রতি ১২ বৈশাখ লালদীঘি ময়দানে হতো জব্বারের বলী খেলা। এই বলী খেলাকে কেন্দ্র করে লালদীঘির আশপাশের প্রায় কয়েক কিলোমিটার এলাকাজুড়ে মেলা বসে। মেলায় কয়েক লাখ মানুষের সমাগম ঘটতো।

/এফআর/
সম্পর্কিত
ভূমিসেবা মেলাতেও দালাল দিয়ে ‘ভূমিসেবা’
সম্প্রীতির সুতোয় গাঁথা কলারোয়ার ‘তাল মেলা’
কুঠিবাড়িতে বসছে না ঐতিহ্যবাহী মেলা, ‘ভাঙা মন’ নিয়ে ফিরলেন ব্যবসায়ীরা
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম