ব্যাংক ডাকাতির ঘটনায় আরও ৩ নারী কারাগারে

বান্দরবান প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৪, ১৮:৪৪ আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১৮:৪৪

বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা ও টাকা-অস্ত্র লুটের ঘটনায় কুকি চিন সদস্য সন্দেহে গ্রেফতার তিন নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২২ এপ্রিল)  দুপুর আড়াইটাই বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নুরুল হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন- রুমা ইডেন পাড়া এলাকার  লাল নুন পুই বম (১৮), লাল রুয়াত ফেল বম (২০) ও কল বম (২৬)।

আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ জানান, রুমায় উপজেলা চত্বর ঘেরাও করে আনসার সদস্যদের অস্ত্র-গোলাবারুদ লুটের ঘটনায় করা মামলায় গ্রেফতার তিন আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতার ৭১ জনকে বান্দরবান কারাগারে পাঠিয়েছেন আদালত। এ ছাড়াও এই ঘটনায় এ পর্যন্ত গ্রেফতার ৭১ জনের মধ্যে ৫৯ জনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর ও তিন নারীকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেছেন আদালত।

/এফআর/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক