বেশি দামে ফ্যান বিক্রি করায় ৫৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ এপ্রিল ২০২৪, ২১:৫৮আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ২১:৫৮

চট্টগ্রামে তীব্র গরমে বেড়েছে ফ্যান বিক্রি। চাহিদা বেশি থাকায় সব ধরনের ফ্যানের দাম বাড়িয়ে দিয়েছেন দোকানিরা। এ অবস্থায় বেশি দামে বিক্রি করায় নগরীর রাইফেল ক্লাব এলাকায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন ফ্যানের দাম বেশি রাখায় তিন প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে রাইফেল ক্লাবের মেসার্স শাহ জালাল ইলেকট্রনিকসকে ২০ হাজার, এস এইচ ইলেকট্রনিকসকে পাঁচ হাজার এবং লুক ইলেকট্রনিকসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ। তিনি বলেন, গরম বাড়ায় চার্জারসহ সব ফ্যানের চাহিদা বেড়েছে। এই সুযোগে পাইকারি এবং খুচরা দোকানে কয়েকগুণ দাম বাড়িয়ে দিয়েছেন দোকানিরা। এ অবস্থায় অভিযান চালিয়ে বেশি দামে ফ্যান বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

/এফআর/
সম্পর্কিত
৩৫ জেলায় তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ
গরমে কাঁচা পেঁয়াজ খাওয়া শরীরের জন্য ভালো নাকি ক্ষতিকর?
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম