পার্বত্য এলাকার উন্নয়নে হাজার কোটি টাকার কাজ চলছে: প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল

রাঙামাটি প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২৪, ১৮:২৬আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১৮:২৬

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল বলেছেন, ‘পার্বত্য এলাকার উন্নয়নে হাজার কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। এখন এসব উন্নয়নকাজ বাস্তবায়নের জন্য দরকার শান্তিপূর্ণ পরিবেশ। আমরা চাই, পার্বত্য এলাকায় সব সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাসের মধ্য দিয়ে উন্নয়নের অগ্রযাত্রায় সামিল হোক।’

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে রাঙামাটি জেলা পরিষদ মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির দ্বিতীয় সভায় এসব কথা বলেন তিনি। কমিটির সভাপতি বীর বাহাদুর উ শৈ সিংয়ের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দীপংকর তালুকদার, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, জ্বরতী তঞ্চঙ্গ্যাঁ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম চাকমা, কে এস মং, তিন পাবর্ত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও কমিটির অন্যান্য সদস্য।

সভা শেষে বীর বাহাদুর উ শৈ সিং বলেন, ‘সভায় তিন পার্বত্য জেলার প্রাথমিক শিক্ষার অগ্রগতি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও পর্যটন শিল্পের বিকাশসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া আগামীতে আরও কী কী উন্নয়নকাজ করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে আমাদের।’

/এএম/
সম্পর্কিত
চার লেন হচ্ছে তিন মহাসড়ক
১৪ হাজার কোটি টাকা খরচ শেষে চট্টগ্রাম জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে?
সাড়ে ছয় হাজার কোটি টাকার প্রকল্প, ছয় বছরে অগ্রগতি ৫ শতাংশ
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের