নির্বিঘ্নে ভোট দিতে পরিবেশ সৃষ্টি করছে নির্বাচন কমিশন: রাশেদা সুলতানা

খুলনা প্রতিনিধি
১১ মে ২০২৪, ১৯:৪৫আপডেট : ১১ মে ২০২৪, ১৯:৪৫

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘আমাদের দেশে কত শতাংশ ভোট না হলে নির্বাচন হবে না, এরকম কোনও নির্দেশনা নেই। কত শতাংশ ভোট পড়লো সেটা নয়, কে সর্বাধিক ভোট পেলো সেটাই দেখা হয় এবং সে অনুযায়ী ফলাফল ঘোষণা করা হয়। এই নির্বাচন কমিশন (ইসি) ভোটকেন্দ্রে ভোটারদের আসতে উদ্বুদ্ধ করছে। তাদের নিরাপত্তায় গুরুত্ব দিচ্ছে। নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পরিবেশ নিশ্চিত করছে। তারপরও কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকে। এ ছাড়া প্রথম ধাপে উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে সন্তুষ্ট নির্বাচন কমিশন।’

শনিবার (১১ মে) দুপুরে খুলনার ফুলতলা উপজেলা নির্বাচনে প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উপজেলার রি-ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে প্রিসাইডিং অফিসারদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।

রাশেদা সুলতানা বলেন, ‘প্রথম ধাপের চেয়ে পরবর্তী ধাপের নির্বাচনগুলোতে ভোটার উপস্থিতি বাড়াতে কাজ করছে ইসি। তবে প্রার্থীদের দায়িত্ব ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা আর নির্বাচন কমিশনের দায়িত্ব ভোটারদের নিরাপত্তা বিধান ও নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ সৃষ্টি করা। দেশের নির্বাচনি আইনে নির্বাচন বৈধ হওয়ার জন্য কোনও নির্দিষ্টসংখ্যক ভোটারের উপস্থিতি বা ভোটদানের কোনও বিধান না থাকায় যেকোনও পরিমাণ ভোটারের ভোটদানেই নির্বাচন বৈধ হবে। তাই ভোটার উপস্থিতি নয় বরং ভোটের পরিবেশ ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করাই বর্তমান কমিশনের মূল লক্ষ্য। এই জন্য প্রয়োজন সকলের সহযোগিতা। নির্বাচনসংশ্লিষ্ট সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। প্রভাবশালীদের ভয়ে প্রভাবিত হওয়া যাবে না।’

এই নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচন কমিশন চায় ভোটাররা উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে এসে তারা তাদের ভোট প্রদান করুক। নির্বাচনে ভোটগ্রহণে উদ্বুদ্ধ করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছে নির্বাচন কমিশন। ভোটকেন্দ্রে যাতে কোনও বিচ্ছিন্ন ঘটনা না ঘটে এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা জোরদার করা হয়েছে। নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সে লক্ষ্যে নির্বাচন কমিশন চার ধাপে উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন করছে।’ অনৈতিক ও প্রভাব বিস্তারকারীদের পক্ষে কাজ না করার জন্য সংশ্লিষ্টদের নিদের্শনা দেন নির্বাচন কমিশনার।

খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহমেদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. এ টি এম শামীম মাহমুদ।

/কেএইচটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী