ভিসার অপেক্ষায় ২১ হাজার হজযাত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ মে ২০২৪, ২৩:১৬আপডেট : ১১ মে ২০২৪, ২৩:২০

হজযাত্রীদের ভিসার আবেদন করার শেষ দিন ছিল আজ (১১ মে)। কিন্তু হজে যেতে ইচ্ছুক এমন ২১ হাজার যাত্রী এখনও অপেক্ষায় আছেন শেষ দিনটির।যদিও ধর্ম মন্ত্রণালয় থেকে সৌদি সরকারকে ভিসা আবেদনের সময় বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে। কিন্তু যদি সময় বাড়ানো না হয় তাহলে এই বড় অঙ্কের যাত্রীর হজযাত্রা হবে অনিশ্চিত।  

শনিবার (১১ মে) হজ অফিসের পরিচালক (উপসচিব) মুহাম্মদ কামরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের এখন পর্যন্ত ৮১ হাজার ৮৬৮ হজযাত্রী নিবন্ধিত হয়েছে। এর মধ্যে ভিসা প্রিন্ট হয়েছে ৬০ হাজার ৫৬টি। ১৯৩ জনের ভিসা আছে। আর ২১ হাজার ৬১৯টি ভিসা ওয়েটিংয়ে আছে। আমরা সৌদি সরকারের কাছে পত্র দিয়েছি। আশা করছি ভিসার আবেদনের মেয়াদ আরও বাড়বে। 

যারা অপেক্ষমাণ আছেন তাদের কী কোনও অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হবে কিনা এমনটা জানতে চাইলে তিনি বলেন, এখানে অনিশ্চয়তার কিছু নেই। এখন তো ই-ভিসা সিস্টেম। সফটওয়্যারে দেওয়া আছে, ভিসা হতে যতক্ষণ লাগে। আমাদের নিবন্ধিত হজযাত্রীদের যত প্রক্রিয়া, অর্থ জমা দেওয়া, সব বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন শুধু সফটওয়্যারে যে ই-ভিসা সেটি প্রক্রিয়াধীন আছে। ভিসা প্রক্রিয়া সম্পন্ন হওয়া সময়ের ব্যাপার মাত্র। 

উল্লেখ্য, গতকাল ১০ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত সরকারি মাধ্যমের ৬টি ফ্লাইটে সৌদি আরব গেছেন ২ হাজার ৪৯৫ জন হজযাত্রী এবং বেসরকারি মাধ্যমের ৮টি ফ্লাইটে গিয়েছেন ৩ হাজার ১০০ জন।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
রবিউল ফিরলেন লাশ হয়ে, শামীম-সাব্বিরের অপেক্ষায় কাঁদছে পরিবার
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সর্বশেষ খবর
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
‘আমি তোমাদেরই লোক’, রবীন্দ্রনাথের কবিতায় রাষ্ট্রপতির আবেগঘন বার্তা
‘আমি তোমাদেরই লোক’, রবীন্দ্রনাথের কবিতায় রাষ্ট্রপতির আবেগঘন বার্তা
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’