শোরুম উদ্বোধন করতে যাওয়া সাকিবকে দেখতে গিয়ে স্কুলছাত্র বিদ্যুৎস্পৃষ্ট

কুমিল্লা প্রতিনিধি
০৭ মে ২০২৪, ১৮:৫১আপডেট : ০৭ মে ২০২৪, ১৮:৫১

কুমিল্লায় তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়েছে নীরব (১৪) নামে এক স্কুলছাত্র। মঙ্গলবার (৭ মে) বিকাল ৩টায় চৌদ্দগ্রামের ধোড়করা বাজারে এ দুর্ঘটনা ঘটে। আহত কিশোর ধোড়করা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সে চৌদ্দগ্রামের কাগাইশ গ্রামের জসিম উদ্দিনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ধোড়করা বাজারের আবদুল মালেক টাওয়ারে কসমেটিকস ব্র্যান্ডের একটি শোরুম উদ্বোধন করতে ক্রিকেটার সাকিব আল হাসান হেলিকপ্টারযোগে মঙ্গলবার চৌদ্দগ্রামে পৌঁছান। ক্রিকেটার সাকিব আল হাসান উদ্বোধনস্থলে আসার ঘণ্টাখানেক আগেই ধোড়করা বাজারে লোকজন ভিড় করেন।

এ সময় আবদুল মালেক টাওয়ারের পল্লী বিদ্যুতের এলোমেলো তারের জঞ্জালে আটকে বিদ্যুৎস্পৃষ্ট হয় নীরব। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। এই ঘটনার পর সাকিব আল হাসান ঘটনাস্থলে এসে শোরুম উদ্বোধন করেন।

চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা জানান, দুর্ঘটনায় আহত স্কুল ছাত্রের শরীরের বেশ কিছু অংশ ঝলসে গেছে। অন্য উৎসুক জনতার মতোই সে সাকিবকে দেখতে যায়। এরপর তারে জড়িয়ে দুর্ঘটনায় পড়ে।

/এফআর/
সম্পর্কিত
লঙ্কা প্রিমিয়ার লিগে কোন দলে খেলবেন সাকিব?
রামিসার হত্যাকারির দ্রুততম ও দৃষ্টান্তমূলক শাস্তি চান সাকিব
শেয়ারবাজার কারসাজিসাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছালো
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম