সাকিব-মাহমুদউল্লাহর জন্য বিশ্বকাপ স্মরণীয় করতে চান শান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২৪, ১৭:৪৭আপডেট : ১৫ মে ২০২৪, ১৭:৪৭

বিশ্বকাপের জন্য বাংলাদেশের যে ১৫ জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে, সেখানে সবচেয়ে অভিজ্ঞ সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। দুই অলরাউন্ডারের অভিজ্ঞতা নিশ্চিতভাবে তরুণ এই দলকে ভালো কিছু করে দেখাতে অনুপ্রাণিত করবে। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর আশা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া বিশ্বকাপকে সাকিব ও মাহমুদউল্লাহর জন্য স্মরণীয় করে রাখতে ভালো পারফর্ম করবেন তরুণ খেলোয়াড়রা।

২০০৭ থেকে এ পর্যন্ত আটটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো খেলেছেন সাকিব। এবার নবম আসরে খেলতে যাচ্ছেন তিনি। আর মাহমুদউল্লাহ কেবল ২০২২ সালের বিশ্বকাপে খেলেননি। ক্যারিয়ারের অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তিনি। ধারণা করা হচ্ছে, এবারই নিজেদের শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তারা দুজন।

বুধবার মিরপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করেন অধিনায়ক শান্ত। দেশ ছাড়ার আগে শেষবার সাংবাদিদের প্রশ্নের জবাব দেন তিনি। এই বিশ্বকাপে সাকিব-মাহমুদউল্লাহর জন্য ভালো খেলতে দলকে আহ্বান করলেন তিনি, ‘আমি জানি না এটা তাদের (মাহমুদউল্লাহ ও সাকিব) শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে কি না, এটা কেবলই অনুমান।’

এই বিশ্বকাপে তাদের জন্য ভালো কিছু করতে তরুণদের আহ্বান জানান অধিনায়ক, ‘আমাদের মতো তরুণ খেলোয়াড়রা অবশ্যই চাইবে, তারা যেন এই বিশ্বকাপ থেকে স্মরণীয় কিছু পেতে পারে, তারা দীর্ঘদিন ধরে খেলছে। তরুণ খেলোয়াড়দের জন্য এটা অবশ্যই দায়িত্ব।’

সাকিব ও মাহমুদউল্লাহর কাছ থেকে প্রত্যাশা জানতে চাইলে শান্ত বলেছেন, ‘আমরা সাকিব ভাই ও রিয়াদ ভাইয়ের কাছ থেকে বাড়তি কিছু চাই না। তারা যদি তাদের ভূমিকা অনুযায়ী পারফর্ম করতে পারে, দল অবশ্যই সুবিধা পাবে। আমরা চাই তারা তাদের অভিজ্ঞতা অন্য খেলোয়াড়দের মাঝে বিলিয়ে দিক, যেন দলের উন্নতি হয়।’

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি