অন্যের হয়ে সরকারি চাকরির মৌখিক পরীক্ষা দিতে এসে ধরা পড়লেন ৩ জন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ মে ২০২৪, ১৫:৪৪আপডেট : ০৮ মে ২০২৪, ১৫:৪৪

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে মৌখিক পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছেন তিন জন। তারা অন্যের হয়ে প্রক্সি দিতে গিয়েছিলেন। বুধবার (৮ মে) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে মৌখিক পরীক্ষার সময় তারা ধরা পড়েন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন। 

আটকরা হলেন- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া এলাকার মো. আবদুল মতলব চৌধুরীর ছেলে মো. জয়নাল আবেদীন চৌধুরী, চন্দনাইশ উপজেলার পশ্চিম কেশুয়া এলাকার মো. ছাদেকুল ইসলামের চৌধুরীর ছেলে মো. জাবেদ ও লোহাগড়া উপজেলার সুখছড়ী এলাকার স্বজন দাশের ছেলে রনি দাশ।

সুজন বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, স্বাস্থ্য সহকারী পদে অন্যের হয়ে মৌখিক পরীক্ষায় প্রক্সি দিতে আসা তিন জনকে আটক করা হয়েছে। তাদের কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত ৩ মে সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদে খুলশী থানাধীন ওমরগণি এমইএস কলেজ কেন্দ্রে লিখিত পরীক্ষা চলাকালে প্রক্সি দেওয়ার সময় গোয়েন্দা সংস্থা-এনএসআই চট্টগ্রাম মেট্রো শাখার তথ্যের ভিত্তিতে আব্দুর রৌফ মিয়া নামে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করে। তাকে দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ১৮৮ এর অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ