পেঁয়াজ চুরির অভিযোগে এক ব্যক্তিকে খুঁটিতে বেঁধে নির্যাতন

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৮ মে ২০২৪, ২২:৪৯আপডেট : ১৮ মে ২০২৪, ২২:৪৯

লক্ষ্মীপুরে পেঁয়াজ চুরির অভিযোগে ওমর ফারুক (৫০) নামে এক ব্যক্তিকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। খুঁটিতে বাঁধা ওই ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গেছে, দুই হাত উল্টো করে বেঁধে রাখা ছিল। দুই হাঁটুর নিচে শিকল বেঁধে তালা দেওয়া। শনিবার (১৮ মে) দুপুরে পর থেকে ফেসবুকে কয়েকটি ছবি ভাইরাল হয়।

খবর নিয়ে জানা গেছে, সম্প্রতি সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার ব্যবসায়ী লেদা গাজীর মুদি দোকান থেকে এক বস্তা পেঁয়াজ চুরি হয়। দোকানের সিসিটিভি ফুটেজ দেখে ধরা হয় ওমর ফারুককে। এই ব্যক্তি পার্শ্ববর্তী নোয়াখালীর চাটখিল উপজেলার বাংলা বাজার এলাকার বাসিন্দা।

পোদ্দার বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ জানান, অভিযুক্ত ওমর ফারুক সপ্তাহ খানেক আগে ব্যবসায়ী লেদা গাজীর দোকান থেকে এক বস্তা পেঁয়াজ চুরি করে। চুরির ঘটনা দোকানের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। শনিবার সকালে ফের ওমর ফারুক পোদ্দার বাজারে ঘোরাফেরা করলে স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে। পরে অভিযুক্ত ব্যক্তির আত্মীয়-স্বজন এলে তাকে ওনাদের কাছে দেওয়া হয়। মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

চন্দ্রগঞ্জ থানার ওসি এমদাদুল হক জানান, চুরির অভিযোগ এনে ওই ব্যক্তিকে কে বা কারা মারধর করছে। লোকটার পরিচয় ও বিস্তারিত তথ্য নিতে পুলিশ কাজ করছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি