চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর সাগর থেকে মালয়েশিয়ান নাবিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ মে ২০২৪, ০২:৫৯আপডেট : ১১ মে ২০২৪, ০২:৫৯

চট্টগ্রামে বঙ্গোপসাগরের বহির্নোঙ্গরে ভাসমান অবস্থায় মুহাম্মদ ঈসা বিন মুহাম্মদ বীরমোহন (৩১) নামে এক মালয়েশিয়ান নাবিকের লাশ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। নিখোঁজের দুই দিন পর শুক্রবার (১০ মে) বিকাল ৪টায় লাশটি উদ্ধার করে স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম কোস্ট গার্ড পূর্ব জোনের (মিডিয়া কর্মকর্তা) লেফটেন্যান্ট কমান্ডার বিএন মো. সুয়াইব বিকাশ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, গত ৮ মে সকাল ৮টা ১৫ মিনিটে চট্টগ্রাম বহির্নোঙ্গরে এম.ডি. ওয়েরা মোহন নামে জাহাজের ডেকের ওপর কাজ করার সময় পানিতে পড়ে নিখোঁজ হন মালয়েশিয়ান নাবিক মুহাম্মদ ঈসা বিন মুহাম্মদ বীরমোহন। ওই দিন থেকে নিখোঁজ নাবিককে উদ্ধারের জন্য জাহাজ ও বোট নিয়ে সাগরে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। সমুদ্র উত্তাল থাকার কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হয়েছিল। শুক্রবার বিকাল ৪টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ জয় বাংলা নিয়ে বহির্নোঙ্গর থেকে কিছু দূরে একটি লাশ ভাসতে দেখে। লাশটি উদ্ধারের পর নিখোঁজ মালয়েশিয়ান নাবিকের বলে শনাক্ত হয়।

সিএমপির পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম বলেন, সাগর থেকে নিখোঁজ মালয়েশিয়ান নাগরিক মুহাম্মদ ঈসা বিন মুহাম্মদ বীরমোহনের লাশ উদ্ধার করা হয়েছে। সাগরে নিখোঁজের পর পতেঙ্গা থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। ময়নাতদন্তের পর মরদেহটি শেষে স্বজনদের বুঝিয়ে দেওয়া হবে।

/আরআইজে/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী