বাসা থেকে বিচারকের স্ত্রীর লাশ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি
০১ জুলাই ২০২৫, ২১:৩৩আপডেট : ০১ জুলাই ২০২৫, ২১:৫৫

রাঙামাটিতে বাসা থেকে বিচারকের স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় শহরের আলম ডক ইয়ার্ডের ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আলম ডক ইয়ার্ডের একটি ভবনের ছয় তলার একটি ফ্ল্যাটে স্ত্রী, দুই শিশুসন্তান ও মাকে নিয়ে ভাড়া থাকতেন রাঙামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরী। সন্ধ্যায় হঠাৎ পুলিশের গাড়ি দেখে খোঁজ নিয়ে তারা জানতে পারেন বিচারকের স্ত্রী আত্মহত্যা করছেন।

রাঙামাটির কোতোয়ালি থানার অফিসার মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, আলম ডক ইয়ার্ডে এক বিচারকের স্ত্রী আত্মহত্যা করেছে খবর পেয়েই পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসি। ঘরে প্রবেশ করে দেখি মেঝেতে লাশ পড়ে আছে, আর সিলিং ফ্যানের সঙ্গে ওড়না ঝুলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

এর চেয়ে বেশি বলতে রাজি হননি পুলিশের এই কর্মকর্তা।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম