রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে গুলি করে হত্যা

উখিয়া প্রতিনিধি
১৩ মে ২০২৪, ১৩:২২আপডেট : ১৩ মে ২০২৪, ১৩:২২

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক হেড মাঝিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৩ মে) ভোরের দিকে ক্যাম্প-৪-এ হত্যাকাণ্ড ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন।

নিহত মোহাম্মদ ইলিয়াস (৪৩) ক্যাম্পের বাসিন্দা আবুল কাশেমের ছেলে। তিনি ওই ক্যাম্পের হেড মাঝি হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় রোহিঙ্গাদের বরাত দিয়ে ওসি শামীম হোসেন জানান, অজ্ঞাত ১০-১৫ জন রোহিঙ্গা সন্ত্রাসী অতর্কিতভাবে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এরপর ইলিয়াসকে ঘর থেকে বের করে নিয়ে যান। পরে বসতবাড়ি-সংলগ্ন হ্যান্ডিক্যাপ অফিসের পেছনে নিয়ে গুলি করে হত্যা করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হামলাকারীদের ধরতে ক্যাম্পে পুলিশের অভিযান চলমান রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম