ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অটোরিকশায় করে যাওয়ার পথে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মলয়েন্দ্র নাথ রায়কে (৪৫) কুপিয়ে তার পোশাক ছিনিয়ে নিয়েছে সশস্ত্র ডাকাত দল। সোমবার মধ্যরাতে নাসিরনগর উপজেলার তুল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় হবি পাঠান (৩৪) ও নেকবর মিয়া (৩০) নামে চিহ্নিত দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। আহত পুলিশ কর্মকর্তা আশুগঞ্জ নৌ-পুলিশের কার্যালয়ে কর্মরত।
ঘটনার সত্যতা স্বীকার করে নাসিরনগর থানার ওসি মো. আব্দুল কাদের জানান, ডাকাতরা ওই পুলিশ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পোশাক ও কিছু জিনিসপত্র ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় দুই ডাকাতকে আটক করা হয়েছে।
/জেবি/টিএন/







