চেম্বারে রোগীকে ধর্ষণের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
০২ জুন ২০২৪, ২২:৫৯আপডেট : ০২ জুন ২০২৪, ২২:৫৯

নোয়াখালীর চাটখিল উপজেলার পৌর বাজারে অভিযান চালিয়ে নূর হোসেন পলাশ (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তি এক কলেজছাত্রীকে তার চেম্বারে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ রয়েছে। একইসঙ্গে ওই প্রতিষ্ঠানে অনেক রোগী অপচিকিৎসার শিকার হয়েছেন- এমন অভিযোগে প্রতিষ্ঠানটি সিলগালা করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাটখিল বাজারের রক্তিম রোজ মেডিসিন পার্ক নামের প্রতিষ্ঠানটি সিলগালা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই শিক্ষার্থী একটি কলেজের একাদশ শ্রেণিতে পড়েন। অভিযুক্ত নুর হোসেন পলাশের দুঃসম্পর্কের আত্মীয় হন। গত ২৬ মে (বুধবার) কলেজে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে তার কিছু মেডিক্যাল রিপোর্ট দেখানোর জন্য পলাশের ফার্মেসিতে যান ওই ছাত্রী। সেখানে ছাত্রীর মাস্ক খুলে তার নাকের কাছে কিছু একটা ধরে তাকে অচেতন করে ফার্মেসির পেছনের একটি কক্ষে নিয়ে যায় পলাশ। পরে তাকে অচেতন রেখে ধর্ষণ করে। জ্ঞান ফেরার পর একাধিকবার চেষ্টা করেও রক্ষা পাননি। ধর্ষণের পর ভুক্তভোগীকে ধারালো ছুরি দেখিয়ে এই ঘটনা কাউকে বলতে নিষেধ করে।

ভয়ে ওই ছাত্রী বিষয়টি কাউকে বলেননি। তবে গত শুক্রবার ভুক্তভোগী ঘটনা চিরকুটে লিখে তার মাকে দেন। রবিবার তারা এ বিষয়ে থানায় মৌখিক অভিযোগ করলে সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে ফার্মেসি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। 
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান অভিযান চালিয়ে ওই ফার্মেসিটি সিলগালা করে দেন।

চাটখিল থানার ওসি এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মৌখিক অভিযোগের ভিত্তিতে আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে একটি মামলা করবেন। সোমবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী