প্রধানমন্ত্রীর উপহার ‘স্মার্ট স্কুলবাসের’ সঙ্গে আরও দুবছর থাকছে জিপিএইচ ইস্পাত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ জুন ২০২৪, ১৩:১৬আপডেট : ০৭ জুন ২০২৪, ১৩:১৬

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর দেওয়া ১০টি ‘স্মার্ট স্কুলবাস’ পরিচালনায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ও জিপিএইচ ইস্পাত লিমিটেডের মধ্যে আরও দুই বছরের জন্য সমঝোতা স্মারক চুক্তিপত্র স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে এ সমঝোতা চুক্তিপত্র স্বাক্ষর হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মো ফখরুজ্জামান বলেন, ‘স্কুলবাসে নগরীর পাঁচটি সড়কে ছাত্রছাত্রীরা যাতায়াত করতে পারবেন। বাসগুলোতে স্মার্ট টেকনোলজি, জিপিএস ট্র্যাকার, ক্যামেরা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে শিক্ষার্থীদের স্কুল যাতায়াতের ক্ষেত্রে বাসে ওঠানামার সময় অভিভাবকের ফোনে স্বয়ংক্রিয় এসএমএস প্রদান, বাসে শিক্ষার্থীদের অবস্থান মনিটরিং এবং স্বল্প খরচে স্কুল-কলেজে যাওয়া-আসা নিশ্চিত করা হয়েছে। আগামীতে চাহিদা অনুযায়ী ক্রমান্বয়ে বাসের সংখ্যাও বাড়ানো হবে।’

অনুষ্ঠানে জিপিএইচ ইস্পাত লিমিটেডের উপদেষ্টা কর্নেল (অব.) মোহাম্মদ শওকত ওসমান বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে জিপিএইচ ইস্পাত জনকল্যাণমুখী কাজ করে আসছে। এসব কাজের একটি প্রধানমন্ত্রীর দেওয়া ১০টি স্মার্ট স্কুলবাস পরিচালনা। এতে করে শিক্ষার্থীরা নিরাপদে বাড়ি ফিরতে পারছেন। এমন একটি উদ্যোগের সঙ্গে জিপিএইচ ইস্পাত থাকতে পেরে গর্ববোধ করছি।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর উপহার ১০টি দ্বিতল স্কুলবাস ২০২০ সালের জানুয়ারি থেকে নগরীতে চলাচল করছে। এ স্কুলবাসগুলোকে বর্তমানে ‘স্মার্ট স্কুলবাস’-এ রূপান্তর করা হয়েছে। আধুনিক প্রযুক্তিসংবলিত এ সকল স্মার্ট স্কুলবাসে শিক্ষার্থীরা নামমাত্র ৫ টাকা ভাড়ায় যেকোনও দূরত্বে চলাচল করতে পারেন। জিপিএস ট্র্যাকার, জিআইএস প্রযুক্তি, আইপি ক্যামেরা ছাড়াও এ বাসে ডিজিটাল হাজিরা ডিভাইস আছে। যেখানে শিক্ষার্থীরা কার্ড চাপ দিলেই অভিভাবকদের মোবাইলে চলে যাচ্ছে খুদেবার্তা। ফলে অভিভাবকেরা সন্তানদের নিয়ে দুশ্চিন্তামুক্ত থাকতে পারছেন। আগামী দুই বছরও  ‘স্মার্ট স্কুলবাস’র স্পন্সর হিসেবে থাকছে জিপিএইচ ইস্পাত লিমিটেড। এই দুই বছরে তারা এক কোটি ৪৪ লাখ টাকা অনুদান দেবে। যা থেকে বাসের ড্রাইভার-স্টাফদের বেতন ছাড়াও জ্বালানি খরচসহ বাসগুলোর সকল ধরনের রক্ষণাবেক্ষণ খরচ বহন করা হবে।

সমঝোতা স্মারকে বিআরটিসি সাব-ডিপোর ম্যানেজার জুলফিকার আলী এবং জিপিএইচ ইস্পাতের উপদেষ্টা শওকত ওসমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদি উর রহিম জাদিদ, জিপিএইচ ইস্পাতের উপদেষ্টা (মিডিয়া) মোহাম্মদ ওসমান গনি, চট্টগ্রাম বিআরটিসি ম্যানেজার মো. জুলফিকার আলী। আরও উপস্থিত ছিলেন স্মার্ট স্কুলবাস মনিটরিং টিমের নুরুল আজিক রনিসহ অন্যান্য সদস্যবৃন্দ।

/কেএইচটি/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী