বাজেট স্বাগত জানিয়ে আ.লীগের দুই গ্রুপের মিছিল, সংঘর্ষে আহত ১০

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ জুন ২০২৪, ২০:২০আপডেট : ০৭ জুন ২০২৪, ২০:২৯

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে একই স্থানে উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের আনন্দ মিছিল ও আলোচনা সভাকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। 

শুক্রবার (৮ জুন) বিকালে আনোয়ারা উপজেলার কর্ণফুলী থানাধীন বন্দর সেন্টার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। 

প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৪-২০২৫ অর্থবছরের জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের নেতৃত্বে শুক্রবার বিকালে সেন্টার এলাকায় আনন্দ মিছিল ও সভার আয়োজন করা হয়। একই স্থানে কর্মসূচি ঘোষণা করেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হকসহ উপজেলার তৃণমূল আওয়ামী লীগের নেতৃত্বদানকারী উপজেলার সাবেক ও বর্তমান আওয়ামী লীগের একটি অংশ।

মিছিল নিয়ে এসে সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগের দুই গ্রুপ

বিকালে দুই গ্রুপ একই স্থানে কর্মসূচি পালনের জন্য মিছিল নিয়ে এলে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। এসময় এক গ্রুপের নেতাকর্মীদের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং অপর গ্রুপের নেতাকর্মীদের বর্তমান অর্থ প্রতিমন্ত্রী বেগম ওয়াসিকা আয়শা খানের নামে স্লোগান দিতে দেখা যায়। সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী ও বরুমছড়ার সাবেক ইউপি চেয়ারম্যানসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।  

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, ‘বাজেট পরবর্তী স্বাগত মিছিলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’

ঘটনাস্থলে ছুটে যান আনোয়ারা থানার ওসি সোহেল আহাম্মদসহ বিপুল সংখ্যক পুলিশ। ওসি সোহেল বলেন, ‘দুপক্ষের সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’

/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী