এ কেমন সাজে বরের গাড়ি, দেখতে মানুষের ভিড়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ জুন ২০২৪, ০২:২২আপডেট : ০৮ জুন ২০২৪, ০২:৫২

ফুল নয়, মৌসুমি ফল আনারস, আম, লিচু দিয়ে সাজানো হলো বরের গাড়ি। এমন সাজের গাড়িতে চড়ে বর গেলেন শ্বশুরবাড়ি। 

শুক্রবার (৭ জুন) এমন ব্যতিক্রমী বিয়ের গাড়ি সাজানো হয়েছে চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে। বরের প্রাইভেটকারের সাজ দেখতে ভিড় জমান লোকজন। এই বিয়ের বর নাজিরহাট পৌরসভার গুল মোহাম্মদ তালুকদার বাড়ির মৃত ফোরকান আহমদের ছেলে মোহাম্মদ মামুন। জানালেন এমন গাড়ি সাজানোর কারণ।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, বড় ভাইয়ের ইচ্ছায় আমার বিয়ের গাড়িটি ফুলের পরিবর্তে মৌসুমি ফল দিয়ে সাজানো হল। গাড়িটি দেখতে মানুষের উৎসাহ দেখে আমার ভালো লেগেছে।

মামুনের বড় ভাই মোহাম্মদ তসলিম বাংলা ট্রিবিউনকে বলেন, 'ছোট ভাইয়ের বিয়ের গাড়ি ভিন্ন সাজে সাজানোর ইচ্ছে ছিল। ভেবে দেখলাম ফল দিয়ে সাজানোটাই হবে ভিন্নতা। ভিন্ন সাজের গাড়িটি দেখে মানুষ আনন্দ পেয়েছে। আমারও ভালো লেগেছে।'

গাড়িটি সাজিয়েছে নাজিরহাট দরবার রোডের নুরকলি ইভেন্ট নামে একটি প্রতিষ্ঠান। নুর কলি ইভেন্ট’র মালিক মোহাম্মদ আলাউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, বরের গাড়ি মানেই ফুলের সমাহার, এমন নিয়মেই সাজানো হয়ে থাকে। তবে আমি সব সময় দেখে আসছি, বরের গাড়ি দেখলে ছোট ছেলেমেয়েরা ছুটে এসে ফুল ছিঁড়ে ফেলে। তাদের খুশি রাখার জন্য আগে বিভিন্ন খাবারের প্যাকেট দিয়ে বরের গাড়ি সাজিয়ে ছিলাম। ওই গাড়ি দেখে ফুল ছিঁড়তে আসা ছেলেমেয়েরা খুশি হয়েছিল। এবার বরের গাড়ি সাজিয়েছি ফল দিয়ে। ব্যতিক্রমী এই আইডিয়া বরের পরিবার থেকে দেওয়া হয়েছিল আমাদের।

তিনি বলেন, বরের এই গাড়িতে ৫০০টি লিচু ব্যবহার করা হয়েছে। প্রতিটি লিচু ছয় টাকা করে কেনা। এছাড়া তিনটি আনারস ছিল গাড়ির সামনে পেছনে এবং মাঝখানে। ছিল কিছু আম। গাড়ির সৌন্দর্য বাড়াতে কিছু আর্টিফিশিয়াল লতা-পাতা ব্যবহার করা হয়েছে।

/এএম/এফআর/
সম্পর্কিত
স্ত্রী গৃহকর্মী নন, বিয়ে কোনও সেবাদানের চুক্তিও নয়: বোম্বে হাইকোর্ট
ভারতে উচ্চবিত্ত বিয়ের আড়ালে নির্মম সহিংসতা, বাড়ছে উদ্বেগ
বন্ধুর বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বিক্ষোভ মিছিল
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে