নারীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় যুবলীগ নেতা, কাজি ডেকে পড়ানো হলো বিয়ে

নাটোর প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৫, ১৬:৫৭আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১৬:৫৭

নাটোরে গভীর রাতে বিধবা নারীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় ধরা পড়েছেন এক যুবলীগ নেতা। পরে এলাকাবাসী তাকে মারধর করে ওই নারীর সঙ্গে কাজি ডেকে বিয়ে পড়িয়ে দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) গভীর রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে ঘটে এ ঘটনা ঘটে। ওই যুবলীগ নেতার নাম বাছের আলী (৫০)। তিনি সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ার্ড যুবলীগ সভাপতি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ছিলেন।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, একটি কক্ষে বাছের আলী ও একই গ্রামের এক বিধবা নারীকে হাতেনাতে ধরে এলাকাবাসী কাজির মাধ্যমে বিয়ে পড়িয়ে দিচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবক বলেন, ‘ওয়ার্ড যুবলীগ সভাপতি বাছের আলীর বয়স ৫০ বছর হলেও তিনি বিয়ে করেননি। বিগত সময়ে দলের ক্ষমতার দাপট দেখিয়ে এরকম নানা অপকর্ম করেও পার পেয়ে যেতেন তিনি।’

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান বলেন, ‘এমন খবর এখনও জানতে পারিনি। খোঁজ নিচ্ছি।’

/কেএইচটি/
সম্পর্কিত
যুবলীগের মিছিলে এনসিপির ধাওয়া, পুলিশ বলছে জানা নেই
বাগেরহাটে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
স্ত্রী গৃহকর্মী নন, বিয়ে কোনও সেবাদানের চুক্তিও নয়: বোম্বে হাইকোর্ট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে