বাসায় ঢুকে ইউপিডিএফ সমর্থককে গুলি করে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি
০৯ জুন ২০২৪, ১০:২২আপডেট : ০৯ জুন ২০২৪, ১২:০৪

খাগড়াছড়ির পানছড়িতে বাসায় ঢুকে বরুণ বিকাশ চাকমা (৫৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (৮ জুন) রাত আনুমানিক ৯টার দিকে পানছড়ির দুর্গম দুদকছড়ার ভারত সীমান্তবর্তী হাতিমারা এলাকায় এই ঘটনা ঘটে।

বরুণ ওই এলাকার সুধীর বিকাশ চাকমার ছেলে। তিনি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সমর্থক বলে জানা গেছে।

ইউপিডিএফের খাগড়াছড়ির সংগঠক অংগ্য মারমা বলেন, ‘জেএসএস সন্তু লারমা গ্রুপের ৩-৪ জন অস্ত্রধারী বাসায় ঢুকে বরুণকে গুলি করে পালিয়ে যায়। বরুণ আমাদের শুভাকাঙ্ক্ষী ছিল। কর্মীদের না পেয়ে তারা আমাদের সমর্থকদের হত্যা করছে।’ পাহাড়ের পরিস্থিতি অশান্ত করছে জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান তিনি।

তবে অভিযোগের বিষয়ে জেএসএসের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আজম বলেন, ‘খবর শুনেছি। সীমান্তবর্তী এলাকা হওয়ায় তাৎক্ষণিক পৌঁছানো কঠিন।’

/কেএইচটি/
সম্পর্কিত
মাদ্রাসা অধ্যক্ষকে গুম-হত্যা: ৫ পুলিশের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলো ট্রাইব্যুনাল
অপ্রতিম হত্যার বিচার দ্রুত শেষ হবে, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর
পার্কিং নিয়ে তর্কের জেরে এক্সপ্রেসওয়েতে গুলি, গ্রেফতার  ২
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার