কক্সবাজারে ‘ডাকাতের’ গুলিতে দুই ভাই গুলিবিদ্ধ, একজনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
২৪ জুন ২০২৫, ০০:০৪আপডেট : ২৪ জুন ২০২৫, ০০:০৪

কক্সবাজারের উখিয়ায় ‘ডাকাত দলের সদস্যদের’ গুলিতে দুই ভাই গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তি হলেন- উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নূরার ডেইল এলাকার ইসহাক আহমদের ছেলে নুরুল আমিন প্রকাশ বাবুল (৪৫)। আহত ব্যক্তি তার ভাই মোহাম্মদ হাসান (৩৫)।

সোমবার (২৩ জুন) রাত ৯টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নূরার ডেইল পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন জানান, রাত ৯টার দিকে একদল ডাকাত ইসহাক আহমদের বাড়িতে হানা দেয়। বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যমান জিনিসপত্র নিয়ে যায়। এতে বাধা দিলে ডাকাতরা গুলি ছোড়ে। এতে দুই ভাই নুরুল আমিন ও মোহাম্মদ হাসান গুলিবিদ্ধ হন। স্থানীয় লোকজন এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ দুই ভাইকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে নুরুল আমিন মারা যান। এ ঘটনায় আহত মোহাম্মদ হাসান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এটি ডাকাতি নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে। আহত ব্যক্তির সঙ্গে কথা বলে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সেইসঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী