ছাত্রীকে ‘যৌন নির্যাতন’ মামলায় এক শিক্ষক গ্রেফতার, আরেকজন পলাতক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ জুন ২০২৪, ০৯:১৮আপডেট : ১২ জুন ২০২৪, ১০:৫৫

চট্টগ্রামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে নগরীর কোতোয়ালী থানাধীন সেন্ট স্কলাস্টিকা বালিকা স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) ওই ছাত্রীর মা বাদী হয়ে নগরীর কোতোয়ালী থানায় এ মামলা করেন।

অভিযুক্ত ওই দুই শিক্ষক ছাত্রীর পরীক্ষার খাতায় নম্বর কমিয়ে দেওয়ার ভয় দেখিয়ে যৌন নির্যাতন করতেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

সেন্ট স্কলাস্টিকা বালিকা স্কুল অ্যান্ড কলেজের অভিযুক্ত দুই শিক্ষক হলেন মো. রকিব উদ্দিন (৩৫) ও সুজিত পাল (৩৩)। রকিব উদ্দিন ওই স্কুলের চতুর্থ শ্রেণির বিজ্ঞান বিষয়ে ক্লাস নেন এবং সুজিত পাল পঞ্চম শ্রেণির ক্লাস নেন। ইতোমধ্যে সেন্ট স্কলাস্টিকা বালিকা স্কুল অ্যান্ড কলেজ এলাকায় অভিযান চালিয়ে শিক্ষক রকিব উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পলাতক রয়েছেন সুজিত পাল।

মামলার এজাহারে বলা হয়, ২০২৩ সাল থেকে বাদীর পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে নানাভাবে যৌন নির্যাতন করে আসছেন ওই দুই শিক্ষক। এমনকি দুই শিক্ষক ওই ছাত্রীকে বকাঝকা করতেন এবং পরীক্ষার খাতায় নম্বর কম কমিয়ে দেওয়ার ভয় দেখাতেন। শুধু তাই নয়, ওই ছাত্রীর মোবাইল নম্বরে ফোন করেও বিভিন্ন ধরনের আজেবাজে কথা বলতেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক বলেন, ‘পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই ছাত্রীর মা বাদী হয়ে এ মামলা করেন। এ ঘটনায় রকিব উদ্দিন নামে এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। অপরজনকে গ্রেফতারে অভিযান চলছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান