ফসলি জমিতে মাটির পাতিলে জীবন্ত নবজাতক

কুমিল্লা প্রতিনিধি
১৫ জুন ২০২৪, ০২:৫০ আপডেট : ১৫ জুন ২০২৪, ০২:৫০

ফসলি জমি থেকে আসছিল কান্নার শব্দ। ছাগলকে ঘাস খাওয়াতে নেওয়া এক কৃষক নেমে পড়েন শব্দের উৎসের সন্ধানে। জমিতে নামার পর খানিকটা ভেতরে যেতেই রহস্য সামনে আসে। একটি মাটির পাতিল থেকে আসছিল শব্দটি। পাতিল হাতে নিতেই হতচকিত হয়ে যান ওই কৃষক। মোড়ানো কাপড় খুলে দেখেন জীবন্ত নবজাতক। ঘটনাটি কুমিল্লার তিতাস উপজেলায়।

শুক্রবার (১৪ জুন) সকাল ৮টায় তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কদমতলী পূর্ব পাড়া সড়কের পাশের কৃষি জমিতে পাওয়া গেছে ওই নবজাতক।

স্থানীয় ইউপি সদস্য কাজী জামাল হোসেন বলেন, স্থানীয় হারুন নামের এক কৃষক ওই নবজাতককে দেখতে পান। প্রথমে তিনি ভাবেন এটা বিড়ালের বাচ্চা। কাছে গিয়ে দেখেন নবজাতক। পরে রতনপুর গ্রামের ইউসুফের স্ত্রী ফলেজা ওই নবজাতককে কোলে নিয়ে বাড়ি নিয়ে আসেন। আমি তাদের কাছে সকাল থেকে পাঁচবার গিয়েছি। তারা ওই নবজাতককে হাসপাতালে নিচ্ছে না। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি। তারা ব্যবস্থা নেবে বলেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বাবুল আহমেদ বলেন, নবজাতকের বয়স এক বা দুই দিন হবে। এক কৃষক ছাগল চরাতে জমিতে গেলে কান্নার শব্দ শুনে গিয়ে দেখেন এই ঘটনা। ধারণা করছি, কেউ ভোরে ওই নবজাতককে রেখে গেছে।

তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাস বলেন, খবর পেয়েছি। ওই নবজাতককে মেডিক্যালে আনার জন্য বলেছি। পুলিশ যাচ্ছে ঘটনাস্থলে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে