কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছে লালমাই স্টেশনে

কুমিল্লা প্রতিনিধি
২২ জুন ২০২৪, ১৯:২৯আপডেট : ২২ জুন ২০২৪, ২২:১৯

কুমিল্লার লালমাই রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে তিন ঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে। শনিবার (২২ জুন) বিকাল পৌনে ৪টার দিকে হঠাৎ ট্রেনটি স্টেশনে আটকে পড়ে। সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত এখনও সচল করা যায়নি। বিকল্প ইঞ্জিন আসার পর ট্রেনটি গন্তব্যে যাত্রা করবে।

তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। ১ নম্বর লেনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এসব তথ্য বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন কুমিল্লা রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার।

তিনি বলেন, ‘ট্রেনটি চলন্ত অবস্থায় দাঁড়িয়ে যায়। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় এ অবস্থা দেখা দিয়েছে। এক নম্বর লেনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও বিকল্প লাইনে ট্রেন চলছে। এতে ট্রেন চলাচলে কোনও বিঘ্ন ঘটবে না। উদ্ধারকারী ট্রেন আসছে। তাতে উদ্ধার না হলে বিকল্প ইঞ্জিন দিয়ে ট্রেনটিকে গন্তব্যে নিয়ে যাওয়া হবে। পাশাপাশি বিকল ইঞ্জিনটি লাকসামে মেরামতের জন্য রাখা হবে।’

/এএম/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের প্রযুক্তির ইঞ্জিনে প্রথমবার ট্রেনযাত্রা মার্কিন রাষ্ট্রদূতের, বললেন ‘চমৎকার ভ্রমণ ছিল’
দার্জিলিংয়ের পাহাড়ে এবার নতুন টয় ট্রেন যাত্রা, জানুন ভাড়া ও সময়
ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় দাদি-নাতনি নিহত
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত