ট্রেনে কাটা পড়ে আ.লীগ নেতার মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
২৪ জুন ২০২৪, ১১:৫৯আপডেট : ২৪ জুন ২০২৪, ১১:৫৯

কুমিল্লার সদর দক্ষিণে ট্রেনে কাটা পড়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শিকারপুর এলাকার রেললাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ওই আওয়ামী লীগ নেতার নাম আবদুল মমিন (৫৭)। তিনি সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং শিকারপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, প্রতিদিন সকালে হাঁটতে বের হতেন। সোমবার ভোরেও রেললাইন দিয়ে ব্যায়ামের উদ্দেশে হাঁটতে বের হন। এ সময় একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। রেললাইনে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। তবে কোন ট্রেনের ধাক্কায় বা কখন তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

তার পদবীর বিষয়টি নিশ্চিত করে সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সারওয়ার বলেন, আমরা একজন ত্যাগী আওয়ামী লীগ কর্মীকে হারালাম। তার মৃত্যুতে আমরা শোকাহত।

এ বিষয়ে লাকসাম রেলওয়ে ক্রসিং থানার ইনচার্জ মুরাদ উল্লাহ বাহার বলেন, আমি ছুটিতে আছি তবে বিষয়টি শুনেছি।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম