চট্টগ্রামে চিকিৎসক হত্যা মামলায় দুই আসামি কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ জুন ২০২৪, ১৭:১১আপডেট : ২৬ জুন ২০২৪, ১৭:১১

চট্টগ্রামে ‘কিশোর গ্যাং’ সদস্যদের হামলায় দন্তচিকিৎসক কোরবান আলী নিহতের ঘটনায় করা মামলায় আত্মসমর্পণের পর কারাগারে পাঠানো হয়েছে দুই আসামিকে। এরা হলেন গোলাম রসুল নিশান ও আরিফুল্লাহ রাজু।

বুধবার (২৬ জুন) চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুন্নেছার আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী এ এইচ এম জিয়া উদ্দিন বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে বুধবার আসামি গোলাম রসুল নিশান ও আরিফুল্লাহ রাজু আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’

এ মামলায় গোলাম রসুল নিশান ৭ নম্বর এবং আরিফুল্লাহ রাজু ৮ নম্বর আসামি। বাকি আসামিরা হলেন মাহির সামি, আকিব, বগা সোহেল, ফয়জুল আকবর চৌধুরী আদর, প্রিন্স বাবু, অপূর্ব, সাগর, রিয়াদ, সংগ্রাম ও শাফায়েত। এর মধ্যে তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে।

জানা গেছে, গত ৫ এপ্রিল নগরীর পশ্চিম ফিরোজ শাহ এলাকায় ‘কিশোর গ্যাং’ সদস্যদের হাত থেকে দুই স্কুলছাত্রকে বাঁচাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করেন ডা. কোরবানের ছেলে আলী রেজা রানা। এ ঘটনার প্রতিশোধ নিতে ওই দিন সন্ধ্যায় গ্যাংয়ের সদস্যরা ক্ষিপ্ত হয়ে রানাকে মারধর করতে যায়। ছেলেকে বাঁচাতে গিয়ে মারধরের শিকার হন চিকিৎসক কোরবান আলী।

আহত কোরবান আলীকে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে মেডিক্যাল সেন্টার নামে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গত ১০ এপ্রিল সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনার পর আলী রেজা রানা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ আরও ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করে আকবর শাহ থানায় একটি মামলা করেন। মামলাটি প্রথমে তদন্ত করে আকবর শাহ থানা পুলিশ। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের নির্দেশে মামলাটি নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ