মালবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

মীরসরাই প্রতিনিধি
২৭ জুন ২০২৪, ১৪:২৪আপডেট : ২৭ জুন ২০২৪, ১৪:২৪

পূর্বাঞ্চল রেলওয়ের চট্টগ্রামের মীরসরাইয়ে মালবাহী ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে  ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ডাউন লাইনে (চট্টগ্রামমুখী) প্রায় সাড়ে ৩ ঘণ্টা ও আপ লাইনে (ঢাকামুখী) এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ৭টায় বড়তাকিয়া রেলস্টেশনের আওতাধীন আমবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। লাইনে আড়াই ঘণ্টা ট্রেন দাঁড়িয়ে থাকায় আমবাড়িয়া রেলক্রসিং আটকে মীরসরাই-নারায়ণহাট সড়কে যান চলাচল বন্ধ ছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, আখাউড়া থেকে গাড়ির পার্টস, ইলেক্ট্রিক পণ্য নিয়ে ৩১ বগিবিশিষ্ট মালবাহী ট্রেন (কন্টিনার) চট্টগ্রাম যাচ্ছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনের ইঞ্জিনে আগুন লাগলে ট্রেনটি দাঁড়িয়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ট্রেনের গার্ড কুতুবউদ্দিন বলেন, ‘আমি একেবারে পেছনের বগিতে ছিলাম। হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখে লোকোমাস্টারকে (ট্রেনচালক) ফোন দিলে তিনি ট্রেন থামিয়ে দেন। এরপর ট্রেনে থাকা দুটি ফায়ারস্টোর দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলে দেখা যায় দুটিই নষ্ট। কাজ করছে না।’

ট্রেনের লোকোমাস্টার মো. শাহাজাহান বলেন, ‘ইঞ্জিনের অ্যাডজাস্টার থেকে আগুনে সূত্রপাত হয়েছে। আগুন দেখার সঙ্গে সঙ্গে ইঞ্জিন বন্ধ করে দিয়েছি। এরপর আমরা ৯৯৯ নম্বর ও বড়তাকিয়া স্টেশনমাস্টারের কাছে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম শহর থেকে অতিরিক্ত একটি রিলিফ ট্রেন এসে ট্রেনটি নিয়ে গেছে।’

মীরসরাই ফায়ার স্টেশন সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারি জানান, বৃহস্পতিবার সকালে বড়তাকিয়া স্টেশনমাস্টার থেকে খবর পাই যে ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। কিন্তু তিনি ঘটনার স্থান সঠিকভাবে দিতে না পারায় পৌঁছাতে একটু বিলম্ব হয়। পরে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করে মীরসরাই কলেজ রোড দিয়ে ঘটনাস্থলে যাই। প্রথমে আমাদের পানিবাহী গাড়ি থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। পরবর্তীতে পাম্পগুলো বসিয়ে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।’

বড়তাকিয়া রেল স্টেশনমাস্টার মো. শামসুদৌহা জানান, আমবাড়িয়া এলাকায় মালবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগায় ডাউন লাইনে প্রায় সাড়ে ৩ ঘণ্টা ও আপ লাইনে ১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। আগুন নিয়ন্ত্রণে আসার পর রিলিফ ট্রেন দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধার করে বড়তাকিয়া স্টেশনে নিয়ে আসে। এরপর সকাল ১০টা ৫০ মিনিট থেকে উভয় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম