রাজশাহীতে অ্যান্টিভেনমের ১৮০ ভয়েল বিশেষ বরাদ্দ

দুলাল আবদুল্লাহ
২৮ জুন ২০২৪, ০৫:১১আপডেট : ২৮ জুন ২০২৪, ০৫:১১

রাজশাহীতে সাপে কাটা রোগীর জন্য অ্যান্টি স্নেক ভেনম ১৮০ ভয়েল বিশেষ বরাদ্দ হয়েছে; যা রাজশাহী জেলা সিভিল সার্জন অফিসের মাধ্যমে সদর ছাড়া জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০টি করে ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহ করা হবে।

স্বাস্থ্য অধিদফতরের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এ বরাদ্দের কথা জানানো হয়েছে।

এ বিষয়ে রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক বলেন, মূলত এই অঞ্চলে রাসেলস ভাইপার সাপের উৎপাত বেড়ে গেছে। এ কারণেই প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০টি করে বরাদ্দ দেওয়া হয়েছে। এসব ভ্যাকসিন উচ্চ মূল্যের। সরকার বিনামূল্যে সাপে কাটা রোগীদের এটি সরবরাহ করেছে।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. আনোয়ারুল কবীর বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সাপ নিয়ে যে তুলকালাম দেখা যাচ্ছে, তা অযৌক্তিক ও অবৈজ্ঞানিক। বর্তমানে সাপে কাটা রোগীর সংখ্যা অন্য স্বাভাবিক সময়ের মতোই আছে। আর শুধু যে রাসেল ভাইপারের দংশনই বেড়েছে, এমনটাও না। অন্য সাপের দংশন ও রাসেল ভাইপারের দংশনের চিত্র অন্য সময়ের মতোই আছে। অস্বাভাবিক কোনও পরিবর্তন দেখা যায়নি।

তিনি আরও বলেন, মানুষকে সব সময়ই সতর্কতার আহ্বান আমরা জানিয়ে আসছি। কারণ মানুষ এখনও সাপে কাটা রোগী নিয়ে আগে ওঝা বা কবিরাজের কাছে দৌড়ায়। এরপর আসে চিকিৎসকের কাছে। অথচ যত দ্রুত রোগীকে চিকিৎসকের কাছে নিয়ে আসবে, তত দ্রুত চিকিৎসা শুরু হবে। রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনাও তত বেশি। সুতরাং আমাদের সতর্কতার কোনও বিকল্প নেই। হাসপাতালগুলোতে পর্যাপ্ত ব্যবস্থাপনা আছে।

আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ বলেন, নওগাঁর হাসপাতালগুলোতেও অ্যান্টিভেনম মজুত রয়েছে। জেলায় এখন পর্যন্ত রাসেল ভাইপারের দংশনের তথ্য পাওয়া যায়নি। তবু যেকোনও সাপের প্রতিষেধক হিসেবে জেলার ১১টি সরকারি হাসপাতালে অ্যান্টিভেনম মজুত রাখা হয়েছে।

তিনি আরও বলেন, জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম ডোজ মজুত রাখা হয়। এ ছাড়া আরও বেশিসংখ্যক অ্যান্টিভেনমের জন্য মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। আশা করছি দ্রুত বরাদ্দ পাওয়া যাবে। এ ছাড়া সাপ কামড়ালে করণীয় কী এবং কীভাবে চিকিৎসাসেবা নিতে হয়, এসব বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন প্রচারণা অব্যাহত আছে। আমি আশাবাদী নওগাঁয় রাসেল ভাইপারসহ বিষধর সাপের দংশনে কেউ আক্রান্ত হবেন না।

নাটোর জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, নাটোরে ২০২৩ সালে চার জন সাপে কাটা রোগীকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। এ ছাড়া ২০২৪ সালে ৯ জনকে অ্যান্টিভেনম দেওয়া হয়। সরকারি হাসপাতালগুলোয় অ্যান্টিভেনমের কোনও সংকট নেই। উপজেলা পর্যায়ে দুজনকে এবং জেলা সদরে ১০ জনকে অ্যান্টিভেনম দেওয়ার সক্ষমতাও রয়েছে।

নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান জানান, এখন পর্যন্ত উপজেলা পর্যায়ে দুজনকে এবং জেলা সদরে ১০ জনকে অ্যান্টিভেনম দেওয়ার সক্ষমতা আমাদের রয়েছে। কোনও উপজেলায় চাহিদা বেশি হলে জেলা সদর থেকে তা সরবরাহ করা হবে। এ ছাড়া একজনের ডোজ হাতে থাকতেই আমরা চাহিদা পাঠিয়ে থাকি।

নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভুঁইঞা বলেন, রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের সচেতনতা বাড়াতে হবে। এ জন্য জেলার স্বাস্থ্য বিভাগকে বলা হয়েছে, সাপ দেখলেই তা ধরা বা মারার চেষ্টা করা যাবে না। প্রয়োজনে জাতীয় হেল্পলাইন ৩৩৩ নম্বরে কল করতে হবে বা নিকটস্থ বন বিভাগের অফিসকে জানাতে হবে।

/এনএআর/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী