খাগড়াছড়িতে সড়ক দেবে যান চলাচল বন্ধ

খাগড়াছড়ি প্রতিনিধি
০২ জুলাই ২০২৪, ২৩:৪৪আপডেট : ০২ জুলাই ২০২৪, ২৩:৪৪

টানা বৃষ্টিতে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার একটি আঞ্চলিক সড়কের কিছু অংশ দেবে গেছে। গত তিন দিনের বর্ষণে মহালছড়ি-গুইমারা সড়কের কাটাটিলা এলাকায় সড়কটির বড় অংশজুড়ে দেবে যায়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃষ্টির পানিতে মাটি সরে গিয়ে সড়কটি দেবে গেছে। মঙ্গলবার (২ জুলাই) দুপুর থেকে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ আছে। ইতোমধ্যে সংস্কারকাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ।

বিষয়টি নিশ্চিত করে মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভীন খানম বলেন, ‘সড়কটি মূলত মহালছড়ি উপজেলার সঙ্গে গুইমারা উপজেলার অভ্যন্তরীণ যোগাযোগে ব্যবহৃত হয়। মঙ্গলবার সকাল থেকে প্রবল বর্ষণের কারণে সড়কটি দেবে গিয়ে ফাটল ধরেছে। সড়ক ও জনপথ বিভাগ মেরামতের কাজ শুরু করেছে। আশা করি, রাতের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।’

খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, ‘সড়কটি মেরামতের কাজ চলছে। যত দ্রুত সম্ভব যান চলাচল স্বাভাবিক করা হবে।’

/এএম/
সম্পর্কিত
বাসায় বন্ধ চুলা, সড়কে দীর্ঘ লাইন: গ্যাস সংকটে স্থবির চট্টগ্রাম
বোয়ালমারীতে খানাখন্দে বেহাল সড়ক, দুর্ভোগে মানুষ
অর্ধেক বিল নিলেও হয়নি সড়ক, ঠিকাদার বললেন ‌‘বিটুমিনের দাম কমলে কাজ করবো’
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার