চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরে ১১৭ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ২৫০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৮ জুলাই) বিকালে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপন।
বাজেটে রাজস্ব খাতে সর্বমোট আয় ধরা হয়েছে ৩০ কোটি ৩ লাখ ৪৬ হাজার ২৫০ টাকা। মোট ব্যয় ২৮ কোটি ৬১ লাখ টাকা ৭৫ হাজার টাকা। উদ্বৃত্ত থাকবে এক কোটি ৪১ লাখ ৭১ হাজার ২৫০ টাকা। উন্নয়ন খাতে সর্বমোট আয় ৮৭ কোটি ৩৫ লাখ ১৪ হাজার টাকা। উন্নয়ন খাতে সর্বমোট ব্যয় ৮৪ কোটি ৮ লাখ ৪০ হাজার টাকা। উদ্বৃত্ত থাকবে তিন কোটি ২৬ লাখ ৭৪ হাজার টাকা।
এবারের বাজেটে মোট রাজস্ব ও উন্নয়ন বাজেট আয় ধরা হয়েছে ১১৭ কোটি ৬০ হাজার ২৫০ টাকা। মোট ব্যয় ১১২ কোটি ৭০ লাখ ১৫ হাজার টাকা। উদ্বৃত্ত থাকবে চার কোটি ৬৮ লাখ ৪৫ হাজার ২৫০ টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল মেয়র-১ জাহিদুর আজহার আলম বেপারি, হিসাব রক্ষণ ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা মো. সফিকুর রহমান ও টিএলসিসি সদস্য মো. হারুন আর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে পৌরসভার সকল কাউন্সিলর, সংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।








