বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে ‘সাপের কামড়ে’ স্কুলছাত্রের মৃত্যু

রায়পুর প্রতিনিধি
০৯ জুলাই ২০২৪, ১৩:৩৫ আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১৩:৩৫

লক্ষ্মীপুরের রামগতিতে সাপের কামড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার স্বজনেরা। মৃত আবিদ হোসেন উপজেলার বালুচর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও স্লুইসগেট এলাকার ব্যবসায়ী বেলাল উদ্দিনের ছেলে। মঙ্গলবার (৯ জুলাই) ভোররাতে মারা যায় আবিদ।

মৃতের স্বজন ও স্থানীয়রা জানান, রামগতির আলেকজান্ডার ২ নম্বর ওয়ার্ডের স্লুইসগেট এলাকায় সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ক্ষেতে বাবার সঙ্গে মাছ ধরতে যায় আবিদ। এ সময় তার পায়ে সাপে কামড় দেয়। এতে তার পুরো শরীর কালচে হয়ে যায়। পরে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় তাকে নোয়াখালী আবদুল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে বালুচর উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট রিপন পাটওয়ারী অভিযোগ করে বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন না থাকার কারণে আবিদের মৃত্যু হয়েছে। যদি যথাসময়ে আবিদকে অ্যান্টিভেনম দেওয়া হতো তাহলে এমন নাও হতে পারতো। ভ্যাকসিন না দেওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। আবিদ ছিল স্কুলের অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী।’

অভিযোগের বিষয়ে রামগতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামনা শীষ জানান, রাত দেড়টার দিকে আবিদকে হাসপাতালে আনা হয়। এ সময় তার শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দেয়। পরে তাকে নোয়াখালী আবদুল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সাপের কামড়ে মারা গেছে নাকি অন্য কোনও কারণে তার মৃত্যু হয়েছে সেটা নিশ্চিত হতে পারেননি তিনি। হাসপাতালে ভ্যাকসিনের কোনও সংকট বলেও জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।

/কেএইচটি/
সম্পর্কিত
নিখোঁজের ৩৩ ঘণ্টা পর পর্যটকের লাশ উদ্ধার
ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দির মৃত্যু
ডেঙ্গুতে প্রাণ গেলো ৩ জনের
সর্বশেষ খবর
সেতু ভব‌নে কক‌টেল বি‌স্ফোরণ
সেতু ভব‌নে কক‌টেল বি‌স্ফোরণ
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশি সম্পর্কে যা জানা গেলো
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশি সম্পর্কে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি