দিনে চালক, রাতে ডাকাত

নোয়াখালী প্রতিনিধি
১১ জুলাই ২০২৪, ০৯:১৯আপডেট : ১১ জুলাই ২০২৪, ১১:২৮

নোয়াখালী পৌর এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সর্দার ইউছুফসহ তিন আন্তজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, ৫টি কার্তুজসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

বুধবার (১০ জুলাই) বিকালে গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। একই সময় সুধারাম থানা এ বিষয়ে সংবাদ সম্মেলন করে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোর্তাহিন বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ এলাকার পূর্ব কল্যাণপুর এলাকার তছির আহম্মদের ছেলে ইউছুফ (৩৪), চট্টগ্রামের খুলশী এলাকার নিজাম উদ্দিনের ছেলে আব্দুল মান্নান সোহাগ বদ্দা (৩০) ও খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা এলাকার ভূঁইয়াপাড়া গ্রামের সাহাব উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৩২)।

পুলিশ জানায়, নোয়াখালী জেলা শহর মাইজদীর কিরণ হোটেলসংলগ্ন এলাকায় ডাকাত সর্দার ইউছুফের নেতৃত্বে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে মঙ্গলবার (৯ জুলাই) গভীর রাতে অভিযান চালায় সুধারাম মডেল থানা পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অটোরিকশাযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ডাকাত দলের সদস্যরা। বিষয়টি বুঝতে পেরে পুলিশ তাদের ধাওয়া করে ৩ জনকে গ্রেফতার করে। পরে তাদের শরীরে তল্লাশি চালিয়ে একটি শুটারগান ও ৫টি কার্তুজ জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেফতাররা জেলার বিভিন্ন স্থানে ডাকাতির সঙ্গে জড়িত। দিনের বেলায় সিএনজিচালিত অটোরিকশাচালক সেজে বিভিন্ন এলাকা ঘুরে দেখে রাতে তারা ডাকাতি করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির বিষয়টি তারা স্বীকার করেছে। গ্রেফতারদের বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষ্মীপুর  জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম