লক্ষ্মীপুরে পানিতে ডুবে একদিনে ৩ শিশুর মৃত্যু

রায়পুর প্রতিনিধি
১১ জুলাই ২০২৪, ১০:৪৪আপডেট : ১১ জুলাই ২০২৪, ১০:৪৫

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার পৃথক স্থানে একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সময় উপজেলার চরগাজী, চর আলগী ইউনিয়ন ও রামগতি পৌর এলাকায় পৃথক দুর্ঘটনায় তারা মারা যায়।

মৃতরা হলো চরগাজী ইউনিয়নের টুমচর গ্রামের ১ নম্বর ওয়ার্ডের ওয়াপদা বেড়িবাঁধের বাসিন্দা সুশীল চন্দ্র দাসের ছেলে দুর্জয় (২), রামগতি পৌরসভার নুরিয়া মাদ্রাসা এলাকার নুর নবীর ছেলে আব্দুল্লাহ (২) ও চর আলগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবুল কালামের মেয়ে ফাতেমা (৩)।

এ ছাড়া নাহিদ নামে দেড় বছর বয়সী আরেক শিশু পানিতে ডুবে যায়। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, উদ্ধার করে দুই শিশুকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেকজন বাড়িতেই মারা যায়।

চরগাজী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ফেরদৌস বলেন, ‘শিশু দুর্জয়ের পরিবারের সদস্যরা দুপুরের খাবারে ব্যস্ত ছিল। এ ফাঁকে সকলের অগোচরে শিশুটি পুকুরের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজি করে তাকে পানিতে পাওয়া যায়। পরে দুর্জয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

চরআলগী ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন লিটন চৌধুরী জানান, সকালের দিকে পানিতে ডুবে ফাতেমা নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রামগতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের কোনও অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।’

/কেএইচটি/
সম্পর্কিত
কর্ণফুলীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
মেঘনায় ঘুরতে গিয়ে ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু 
শিশু নিখোঁজের পর মরদেহ উদ্ধার কোনোভাবেই স্বাভাবিক পরিস্থিতি নয়: আসক
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার